বাংলাদেশ

তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

বেসরকারি গবেষণা সংস্থা ‘মিডিয়া ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট’-এর (মিড) এক পর্যবেক্ষণ প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে যে, গত তিন মাসে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে অন্তত ১৬২ সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা, হুমকি ও আইনি হয়রানির শিকার হয়েছেন। এই সময়ে মফস্বল ও মাঠপর্যায়ে কর্মরত প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরাই বেশি আক্রান্ত হয়েছেন। সংস্থাটি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের সাংবাদিক নির্যাতন ও হয়রানির ওপর বিস্তারিত পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে।

মিডের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে সারা দেশে ৩৯টি ঘটনায় ৫০ জন সাংবাদিক আক্রান্ত হন। আগস্ট মাসে সহিংসতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৪৪টি ঘটনায় ৬৭ জন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হন। তবে সেপ্টেম্বর মাসে এই সংখ্যা কিছুটা কমে ২৯টি ঘটনায় ৪৫ জন সাংবাদিকের ক্ষতির কারণ হয়। আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে মোট ঘটনার সংখ্যা ৩৪.১ শতাংশ এবং আক্রান্ত সাংবাদিকের সংখ্যা ৩২.৮ শতাংশ হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য শারীরিক হামলা ও প্রাণনাশের হুমকিকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। জুলাই মাসে সংঘটিত ঘটনার মধ্যে সর্বাধিক ৪৮.৭ শতাংশ ছিল প্রাণনাশের হুমকি এবং ২৮.২ শতাংশ ছিল শারীরিক হামলা। আগস্ট মাসে শারীরিক হামলার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে মোট ঘটনার ৬৩.৬ শতাংশে পৌঁছায়। সেপ্টেম্বর মাসে শারীরিক হামলা ও হুমকি প্রদান উভয় ধরনের ঘটনা ৩৭.৯ শতাংশ করে রেকর্ড করা হয়। এছাড়া, এই তিন মাসে সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ, বাসা ও কার্যালয়ে হামলা, মামলা দায়ের এবং অপহরণের মতো গুরুতর ঘটনাও ঘটেছে।

সংবাদমাধ্যমের ধরনভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নির্যাতনের শিকার হওয়া ১৬২ জন সাংবাদিকের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৮৯ জনই দৈনিক পত্রিকার প্রতিনিধি। এছাড়া, ৫৩ জন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের এবং ২০ জন অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক হামলার শিকার হয়েছেন। দেশের ৩০টিরও বেশি জেলায় এই সহিংসতা ছড়িয়ে পড়েছিল, যার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বরিশাল ও সিলেট বিভাগে ঘটনার হার তুলনামূলকভাবে বেশি ছিল।

প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে যে, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় কার্যকর আইনি পদক্ষেপের হার আশঙ্কাজনকভাবে কম। জুলাই মাসে ৪৬.২ শতাংশ ও আগস্ট মাসে ৫৪.৫ শতাংশ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের হার ছিল অতি নগণ্য। সেপ্টেম্বর মাসে অন্তত ৪১.৪ শতাংশ ঘটনায় কোনো আইনি ব্যবস্থাই নেওয়া হয়নি।

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিয়ে মিডের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান বলেন, ‘সাংবাদিকদের ওপর নির্যাতন মুক্ত গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর প্রত্যক্ষ আঘাত। প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।’ প্রায় ৪০ শতাংশ ঘটনায় আইনি ব্যবস্থা না নেওয়ার প্রবণতা রোধে থানা পর্যায়ে সাংবাদিক নির্যাতনের অভিযোগ দ্রুত ও বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার প্রস্তাবনা জানান তিনি। একই সঙ্গে, রাজনৈতিক দল সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত হামলার ঘটনায় সংশ্লিষ্ট দলীয় শৃঙ্খলাগত ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পরামর্শও দিয়েছেন তিনি।

গত তিন মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে অন্তত ১১২টি পৃথক ঘটনায় ১৬২ সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা, হুমকি ও আইনি হয়রানির শিকার হয়েছেন।

আগস্ট মাসে সহিংসতার মাত্রা একলাফে ১২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৪টি ঘটনায় রূপ নেয় এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকের সংখ্যা দাঁড়ায় ৬৭ জনে।