চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব লঘুচাপের মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এ মাসে দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করলেও, সামগ্রিকভাবে এ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকলেও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে পানি সমতল সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২.০ থেকে ৪.০ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪.০ থেকে ৬.০ ঘণ্টা থাকতে পারে।
চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়াও চলতি মাসে দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে। অক্টোবর, ২০২৬ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

















