বাংলাদেশ

স্বৈরাচার উৎখাতে দক্ষ হলেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আমরা ব্যর্থ: মাহফুজ আনাম

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য হলেও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে দেশ বারবার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন। ‘আমরা কি জানি কীভাবে শাসন পরিচালনা করতে হয়?’ শিরোনামের একটি পর্বে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আনাম বলেন, স্বৈরাচার উৎখাতের ক্ষেত্রে আমাদের প্রায় ঈর্ষণীয় সক্ষমতা রয়েছে, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরিতে আমরা দুর্ভাগ্যজনকভাবে ততটাই খারাপ। প্রতিটি প্রতিষ্ঠানে অতিরিক্ত রাজনীতিকরণকে তিনি এই ব্যর্থতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, স্বৈরাচার উৎখাতের সময় জাতি ঐক্যবদ্ধ থাকলেও পরবর্তীতে তারা একে অপরের শত্রুতে পরিণত হয়, যার ফলে গণতন্ত্রের কাঠামো প্রাতিষ্ঠানিক রূপ পায় না।

বক্তব্যের শুরুতে তিনি বৈশ্বিক শাসনব্যবস্থার ব্যর্থতা তুলে ধরেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমান সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ চলছে। জলবায়ু পরিবর্তন বা সমুদ্রের তাপমাত্রা মোকাবিলায় সম্পদ ব্যয় না করে দেশগুলো অস্ত্রশস্ত্রের পেছনে অর্থ ব্যয় করছে, যা আত্মঘাতী। সার্বভৌমত্বের ধারণা এখন কেবল অস্ত্রের মজুত ও সামরিক সক্ষমতার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

১৯৯১ সালে বাংলাদেশের গণতন্ত্রে ফেরার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, মানুষ গণতন্ত্রের পুনর্জন্মের আশা করলেও নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিবর্তে দেশ সংঘাত ও ধ্বংসের দিকে এগিয়েছে। তিনি মনে করেন, শাসনব্যবস্থা কী এবং মানুষের উদ্ভাবনী শক্তিকে কীভাবে জাতীয় উন্নয়নে রূপান্তর করতে হয়, তা আমরা জানি না।

তিনি আরও বলেন, আমলাতন্ত্র, পুলিশ, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও ব্যাপক রাজনীতিকরণ ঘটেছে। চিকিৎসকের মতো পেশাজীবীরাও এখন রাজনৈতিক দলের সমর্থনের ভিত্তিতে বিভক্ত, এমনকি সাংবাদিকতার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। তিনি প্রশ্ন রাখেন, পেশাগত বিশ্বাসযোগ্যতা যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সেখানে কীভাবে একজন সাংবাদিক প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেন।

মাহফুজ আনামের মতে, রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর পরিবর্তে সরকারব্যবস্থাকে দলের সম্প্রসারণে পরিণত করে। এর ফলে দুর্নীতি, দলীয় পক্ষপাত ও স্বজনপ্রীতি তৈরি হয় এবং শাসনব্যবস্থা ভেঙে পড়ে। তবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি দক্ষ ও ন্যায়সংগত আমলাতন্ত্র এবং পুলিশ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তি, শিক্ষা ও সুশাসনের সমন্বয় অত্যন্ত জরুরি।