খেলা

২০২৬ বিশ্বকাপের ফাইনাল মাঠের ঘাস বিক্রির অভিনব উদ্যোগ ফিফার

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

আগামী ১৯ জুলাই ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। ফুটবলের এই মহাযজ্ঞের স্মৃতি ধরে রাখতে ফিফা এক অভিনব উদ্যোগ নিয়েছে। ফাইনাল ম্যাচে ব্যবহৃত মাঠের ঘাস কেটে সংগ্রহযোগ্য স্মারক হিসেবে সমর্থকদের কাছে বিক্রির পরিকল্পনা করা হয়েছে। মার্কিন ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, এই স্মারকগুলো চারটি ভিন্ন মূল্যের প্যাকেজে বাজারে ছাড়া হবে।

সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার সমান। এই বিশেষ প্যাকেজে ৩ ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থের আসল ঘাসের একটি অংশের পাশাপাশি সোনালি নকশায় তৈরি প্রতীকী ফাইনাল টিকিট, ক্ষুদ্র আকৃতির একটি বিশ্বকাপ বল এবং ক্রিস্টালের তৈরি বিশ্বকাপ ট্রফির একটি প্রতিরূপ থাকবে। এ ছাড়া ৪৫০, ৯০০ এবং ১,২০০ ডলার মূল্যের আরও তিনটি প্যাকেজ রাখা হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ২ হাজার ২৬টি করে স্মারক বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সব মিলিয়ে এই উদ্যোগ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৩০ কোটি টাকা আয়ের আশা করছে ফিফা। তবে বর্তমানে এই স্মারক কেবল যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

ফিফা জানিয়েছে, ফাইনালের জন্য ব্যবহৃত এই ঘাস নর্থ ক্যারোলিনার একটি ঘাসের খামারে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। টুর্নামেন্টের মান বজায় রাখতে প্রতিটি স্টেডিয়ামেই নতুন প্রাকৃতিক ঘাস বসানো হয়েছিল। তবে ফাইনাল ছাড়া অন্য ভেন্যুর ঘাস নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না, তা এখনো জানানো হয়নি। ৪৮টি দেশের অংশগ্রহণে আয়োজিত এবারের বিশ্বকাপে ইতোমধ্যে স্পেন ও ফ্রান্স সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি দুটি সেমিফাইনাল টিকিটের লড়াইয়ে রয়েছে নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। মাঠের লড়াইয়ের উত্তেজনার পাশাপাশি এখন ফাইনালের এই ঐতিহাসিক ঘাসও বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।