বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে স্মার্ট বন্দরে রূপান্তর চট্টগ্রাম বন্দরের লক্ষ্য

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

দেশের সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্যের মূল কেন্দ্র চট্টগ্রাম বন্দরকে আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কাগজবিহীন ও স্মার্ট বন্দরে রূপান্তরিত করার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এই আধুনিকায়নের মূল লক্ষ্য হলো বন্দরের পরিবহন ব্যয় হ্রাস করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং বন্দরের প্রবেশ ও বহির্গমন পথে দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান করা।

সম্প্রতি চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা সভায় এই ডিজিটাল রূপান্তরের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় বিদ্যমান ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি, বিভিন্ন বিভাগের ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয় এবং অবশিষ্ট ম্যানুয়াল কার্যক্রম পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর রেকর্ড পরিমাণ ৩৪ লাখ টিইইউ কনটেইনার, ১৩ কোটি ৮০ লাখ টন সাধারণ পণ্য এবং ৪ হাজার ২৭৩টি জাহাজ হ্যান্ডলিং করেছে। দেশের সমুদ্রপথে পরিবাহিত সাধারণ পণ্যের ৯২ শতাংশ এবং কনটেইনার ভিত্তিক বাণিজ্যের ৯৮ শতাংশ এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, আমদানিকারক, রপ্তানিকারক, শিপিং লাইন, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যাংক ও কাস্টমসসহ সংশ্লিষ্টদের কাজের জটিলতা কমাতে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা অপরিহার্য। বর্তমানে জাহাজের বিলের শতভাগ অনলাইনে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসির সাথে এপিআই সংযোগ স্থাপন করা হয়েছে, যার ফলে কনটেইনার ও কনসাইনি বিলিং কার্যক্রম টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) সাথে যুক্ত হচ্ছে।

নতুন এই ব্যবস্থায় আমদানিকারকরা সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ সার্বক্ষণিক অর্থ পরিশোধ করতে পারবেন। এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে বকেয়া পরিশোধ না করলে স্বয়ংক্রিয়ভাবে আদায়ের জন্য ‘অটো-পুল পেমেন্ট সিস্টেম’ চালু করা হবে। গত জুলাই মাসে এনবিআর-এর অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সাথে টিওএস-এর সমন্বয়ের মাধ্যমে ডেলিভারি অর্ডার ডিজিটালাইজ করা হয়েছে, ফলে আমদানিকারকরা এখন কাগজপত্র ছাড়াই অনলাইনে নথির অগ্রগতি অনুসরণ করতে পারছেন।

বন্দরের যানজট নিরসনে ‘টাইম স্লট ম্যানেজমেন্ট’, অনলাইন কার্ট টিকিট ও ই-গেট পাস চালু করা হচ্ছে। সৈয়দ রেফায়েত হামীম আরও জানান, ইকুইপমেন্ট ইন্টারচেঞ্জ রিসিপ্ট (ইআইআর) ই-গেট পাসের সাথে সমন্বয় করা হচ্ছে, যাতে ট্রাক প্রবেশ ও পণ্য খালাসের সময়সূচি ডিজিটাল ব্যবস্থাপনায় থাকে। এছাড়া কাস্টমসের নিলামজাত পণ্য ও আইসিডি কার্যক্রম এপিআইয়ের মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। বন্দরের ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো-সিপিএ স্কাই’ প্ল্যাটফর্মের মাধ্যমে একক লগইনে ডিজিটাল রাডার ও জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের সুবিধাও রয়েছে। বর্তমানে টিওএস ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতি মাসে ৬০ থেকে ৬৫ হাজার গেট প্রবেশ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে এক দিনে সর্বোচ্চ ৭ হাজার ৮০টি গেট পাস ইস্যুর রেকর্ড রয়েছে।