বাংলাদেশ

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

প্রতিবেদক
কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান
সব খবর

শনিবার সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত ‘মহালয়া ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন থাকবে না, বরং সবার পরিচয় হবে বাংলাদেশি। তিনি আরও যোগ করেন, রাষ্ট্র, সমাজ এবং সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং মর্যাদা পাওয়ার অধিকারী। নাগরিক হিসেবে এই অধিকার ও সম্মান নিশ্চিত করাই সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য।

সকাল ৬টার দিকে মাহদী আমিন বনানী মাঠে পৌঁছালে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুভ মহালয়া উদযাপনের সূচনা হয়, যা শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতার প্রতীক। সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আধুনিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

মাহদী আমিন বলেন, মহালয়া অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়ের বার্তা বহন করে। তিনি গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজনের প্রশংসা করে বলেন, আমরা এমন একটি এলাকায় সমবেত হয়েছি যা প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা। আমাদের বিশ্বাস, ধর্ম, বর্ণ ও আদর্শের ভিন্নতাকে ছাপিয়ে আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হব। তিনি ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হয়ে প্রতিটি মানুষের মাথা উঁচু করে বাঁচার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন।

পূজামণ্ডপের আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং সরকারি ছুটি বাড়ানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি শারদীয় দুর্গোৎসবকে আমাদের ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন হিসেবে অভিহিত করেন। মাহদী আমিন আরও বলেন, বর্তমান সরকার দেশের মানুষের স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব এবং জনকল্যাণকে অগ্রাধিকার দেয়। তিনি মহালয়ার বার্তা ধারণ করে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন কান্তি মজুমদার এবং গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহা ও সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।