বিশ্ব

মক্কা ও মদিনার মর্যাদার প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ

প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান মর্গে ছবি দেখে মেয়ের খোঁজ মিলল, কিন্তু শেষবার দেখা হলো না বাবা-মায়ের মর্গে ছবি দেখে মেয়ের খোঁজ মিলল, কিন্তু শেষবার দেখা হলো না বাবা-মায়ের দেশবিরোধী চক্রান্ত রুখতে যুবদল রাজপথে সজাগ থাকবে: হুইপ দুলু দেশবিরোধী চক্রান্ত রুখতে যুবদল রাজপথে সজাগ থাকবে: হুইপ দুলু রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা, ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা, ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা ইথিওপিয়ার ওরোমিয়াতে পৃথক হামলায় নিহত ৬০ ইথিওপিয়ার ওরোমিয়াতে পৃথক হামলায় নিহত ৬০ ক্রসফায়ারের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ারের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা, তদন্তে ৬ মাস সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা, তদন্তে ৬ মাস সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার
সব খবর

পবিত্র মক্কা ও মদিনার মর্যাদার প্রশ্নে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেছেন, এই পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রশ্নে প্রয়োজন হলে বাংলাদেশ যা করার তা অবশ্যই করবে। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্কা ও মদিনা যে অঞ্চলে অবস্থিত, সেখানে বিপুল সংখ্যক মুসলমান বসবাস করেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলে তিনি মনে করেন। মক্কা চুক্তির উদ্যোগকে সে কারণে ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ।

সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক সম্পর্ক থেকে বেরিয়ে এসে এখন বিনিয়োগ, প্রযুক্তি ও জ্বালানিসহ বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, সৌদি আরব বর্তমানে বাংলাদেশে বড় অংকের বিনিয়োগ করছে, যার মধ্যে স্টার রিফাইনারি-২ প্রকল্পে প্রায় ২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগ উল্লেখযোগ্য।

দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদী করতে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, শুধু সৌদি আরব নয়, বিশ্বের অন্যান্য দেশের সাথেও বিনিয়োগ অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। আগামী ২৬শে অক্টোবর প্রধানমন্ত্রীর চার দিনের জাপান সফরেও বিনিয়োগ অংশীদারত্ব এবং বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে বলে তিনি জানান।