এশিয়ান গেমসের টি-টোয়েন্টি সংস্করণে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল আলিস আল ইসলামের। সেই ধারাবাহিকতায় এবার ওয়ানডে ফরম্যাটেও সুযোগ পেলেন এই রহস্য স্পিনার। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন দাসের নেতৃত্বে এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আলিস।
ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম এবং আলিস আল ইসলাম।

















