দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের ব্যবধানে এই আটজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ঢাকা বিভাগে এই আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার ২০ জন।

















