না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিনিয়র সাংবাদিক আমির খসরু (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
জানা গেছে, গুরুতর অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

















