অপরাধ

সাংবাদিক কামরুজ্জামান বাবলুর ওপর নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন

প্রতিবেদক
ইথিওপিয়ার ওরোমিয়াতে পৃথক হামলায় নিহত ৬০ ইথিওপিয়ার ওরোমিয়াতে পৃথক হামলায় নিহত ৬০ ক্রসফায়ারের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ারের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা, তদন্তে ৬ মাস সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা, তদন্তে ৬ মাস সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার হাতিরঝিলের দুর্গন্ধ: দ্রুত ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানের নির্দেশ হাতিরঝিলের দুর্গন্ধ: দ্রুত ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানের নির্দেশ অভিষেক শর্মার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারাল ভারত অভিষেক শর্মার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারাল ভারত জ্বালানি সংকট কাটাতে বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান জ্বালানি সংকট কাটাতে বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান ৩২ বছর পর আবারও বড়পর্দায় ফিরছে অক্ষয়-রাভিনার জনপ্রিয় ছবি মোহরা ৩২ বছর পর আবারও বড়পর্দায় ফিরছে অক্ষয়-রাভিনার জনপ্রিয় ছবি মোহরা এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, বছরে প্রাণহানি ৪০০ ছাড়াল ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, বছরে প্রাণহানি ৪০০ ছাড়াল
সব খবর

সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, হত্যাচেষ্টা, জিম্মি করে নির্যাতন ও অর্থ লুটপাটের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রোববার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন সাংবাদিক ইউনিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের কর্মসূচি সমন্বয়ক ও মানবাধিকার সংগঠক মহিন উদ্দিন স্বপন এবং এ.এফ.এম রাসেল পাটোয়ারী। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা ও নির্যাতনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য অত্যন্ত উদ্বেগজনক।

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর মহাসচিব ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান বার্তা সম্পাদক মো. শামছুল আলম বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে)-এর নির্বাহী সদস্য মো. আবু হানিফ বলেন, ৫ আগস্টের পর গুম, খুন ও অপহরণ নির্মূলের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বিপরীতে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ জাতির জন্য লজ্জাজনক। তিনি সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধের দাবি জানান।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পোস্তগোলা ওভারব্রীজের নিচ থেকে তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে কামরুজ্জামান বাবলুকে অপহরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, তাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন এবং আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, দৈনিক তরুণ কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, মানবাধিকারকর্মী সেলিম রেজা বাচ্চু, বৈশাখী সংবাদের সম্পাদক রফিকুল ইসলাম এবং দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার নোমান মোশাররফসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।