চাকরি

সৌদি আরবে হুতি হামলা: বাংলাদেশের শ্রমবাজার নিয়ে নতুন উদ্বেগ

প্রতিবেদক
বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের
সব খবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতার প্রভাবে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে কমেছে। চলতি বছরের ১ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চাকরি নিয়ে বিদেশে গেছেন ৪ লাখ ১৭ হাজার ৮৭১ বাংলাদেশি, যা গত বছরের একই সময়ের ৬ লাখ ৯০ হাজার ৮০৪ জনের তুলনায় ৩৯.৫ শতাংশ কম। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, করোনা মহামারির পর এই সময়েই সবচেয়ে কম বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন।

বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরবেও কর্মী যাওয়ার সংখ্যায় বড় ধরনের পতন দেখা গেছে। বিএমইটির তথ্যমতে, চলতি বছরের ১ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সেখানে গেছেন ২ লাখ ১ হাজার ৩৬১ বাংলাদেশি কর্মী। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৪ লাখ ৫০ হাজার ৯০৭ জন, যা প্রায় ৫৫ শতাংশ কম।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী কর্তৃক সৌদি আরবের তেলক্ষেত্র, পাইপলাইন, বিমানঘাঁটি ও বেসামরিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত দুই দিনে এ ধরনের হামলায় অন্তত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনা সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ১ লাখ ৬০ হাজার ২৭৬ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে গিয়েছিলেন, যা গত বছরের একই সময়ের ১ লাখ ২৯১ জনের চেয়ে বেশি।

২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ১১ লাখ ৩২ হাজার ৩৬০ জন কর্মী বিদেশে গিয়েছিলেন, যার মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ১৯৪ জনই সৌদি আরবে কর্মসংস্থান পেয়েছিলেন। মালয়েশিয়া, ওমান ও মালদ্বীপের শ্রমবাজার বন্ধ থাকা সত্ত্বেও সেই বছর সৌদি আরবে বেশি কর্মী যাওয়ায় সামগ্রিক বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল। তবে, চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত বিদেশে যাওয়া মোট কর্মীর সংখ্যা ৫ লাখ ৭৮ হাজার ৫৯৭ জন, যা গত বছরের একই সময়ের ৮ লাখ ৫১ হাজার ৯৫ জনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম।