বাংলাদেশ

সৌদি আরবে নামতে না পেরে কাতারে বিমানের জরুরি অবতরণ

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

সৌদি আরবের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া উড়োজাহাজটি গন্তব্যে নামতে না পেরে পার্শ্ববর্তী দেশ কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। রোববার সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিমানের বোয়িং মডেলের বড় উড়োজাহাজটি দাম্মামের আকাশসীমায় পৌঁছানোর পরপরই বিমানবন্দরটি বন্ধের ঘোষণা আসে। নিরাপদ অবতরণের জন্য পাইলট আকাশের ওপর আধা ঘণ্টারও বেশি সময় চক্কর কাটেন। পরবর্তীতে জ্বালানি ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে উড়োজাহাজটি দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

উড়োজাহাজটির যাত্রী তালিকা অনুযায়ী, এতে মোট ৪০৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৩ জন উচ্চ শ্রেণির এবং ৩৮৪ জন সাধারণ শ্রেণির যাত্রী। সাধারণ শ্রেণির সবকটি আসনই পূর্ণ ছিল। হঠাৎ এই জরুরি অবতরণের কারণে দোহা বিমানবন্দরে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুটা বেগ পেতে হয় সংশ্লিষ্টদের।

এদিকে উড়োজাহাজটি দোহায় নামার পর নতুন জটিলতা সৃষ্টি হয় প্রকৌশলী নিয়ে। জরুরি অবতরণের কারণে ওই সময় উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ বা উড্ডয়ন যোগ্যতা পরীক্ষার জন্য দোহায় কোনো অতিরিক্ত প্রকৌশলী উপস্থিত ছিলেন না। পরবর্তীতে দোহা বিমানবন্দর প্রধানের অনুরোধে সেখানে কর্মরত প্রকৌশলীরা এগিয়ে আসেন। দোহা থেকে ঢাকার উদ্দেশে বিমানের অপর একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে সফলভাবে প্রস্থান করার পরপরই ওই ফ্লাইটের প্রকৌশলী দল জরুরি অবতরণ করা উড়োজাহাজটি পরীক্ষা করতে ছুটে যান।