বাংলাদেশ

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত সিলেটের গোলাপগঞ্জ

প্রতিবেদক
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার
সব খবর

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর উপজেলার মোট ৬৩টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৫৮টি সর্বজনীন এবং ৫টি পারিবারিক মণ্ডপ রয়েছে। উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস এবং পূজা উদ্‌যাপন পরিষদ যৌথভাবে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরও নিরাপত্তায় নিয়োজিত রাখা হবে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী জানান, মণ্ডপগুলোতে পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি এবং যানজট নিয়ন্ত্রণের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে উপজেলায় কোনো পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত না থাকলেও পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পক্ষ থেকে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতিও রয়েছে।

অগ্নিনিরাপত্তার বিষয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আকরামুল ইসলাম জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস সম্পূর্ণ প্রস্তুত। পূজা উপলক্ষে সংশ্লিষ্ট কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার জন্য পূজা উদ্‌যাপন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র রায় জানান, প্রশাসনের সাথে সমন্বয় করে প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের ভিড় সামলানো ও যানজট নিরসনেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।