অপরাধ

মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা
সব খবর

ভারতের মহারাষ্ট্রের ১৭০০ ফুট উঁচু কনকনকাদা পাহাড়ের খাড়া কিনারা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন গুজরাটের ২৪ বছর বয়সী এক যুবক। গত সপ্তাহে ঘটা এই মর্মান্তিক ঘটনার পেছনে দাম্পত্য কলহজনিত দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা দায়ী বলে ধারণা করা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মৃত যুবকের নাম বিশ্বরাজসিংহ ময়ূরসিংহ গোহিল। গুজরাটের ভাবনগরের বাসিন্দা গোহিল পেশায় ডাক বিভাগের কর্মী ছিলেন। মৃত্যুর আগে তিনি ১৩ মিনিটের একটি ভিডিও বার্তা রেকর্ড করেন, যেখানে তিনি তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।

চলতি বছরের ৮ই ফেব্রুয়ারি গোহিলের বিয়ে হয়েছিল। কিন্তু আট মাসের মাথায় তাদের দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটে। গত ১২ই সেপ্টেম্বর তার স্ত্রী পারিবারিক সহিংসতার অভিযোগে একটি মামলা দায়ের করেন, যার প্রেক্ষিতে ৯ই অক্টোবর গোহিলকে আদালতে হাজির হতে হয়েছিল। নিজের ভিডিও বার্তায় তিনি এই আইনি লড়াই ও দাম্পত্য বিরোধ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমি খাদে ঝাঁপ দিয়ে জীবন শেষ করতে যাচ্ছি। যখন জীবনে কোনো আশা অবশিষ্ট থাকে না, তখন পরিস্থিতি মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে। বিশেষ করে কোনো সম্পর্কের টানাপোড়েন থেকে এমন পরিস্থিতি তৈরি হলে তা আত্মাকে চূর্ণবিচূর্ণ করে দেয়। আধুনিক যুগে চিন্তাভাবনা ও অভ্যাসের অমিল হলে মানুষ বিবাহবিচ্ছেদের পথ বেছে নেয় বলেও তিনি মন্তব্য করেন।

গোহিল অভিযোগ করেন, তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন প্রতিদিনের ছোটখাটো মতবিরোধকেও পারিবারিক সহিংসতা হিসেবে চালিয়ে দিচ্ছেন। তিনি দাবি করেন, তার বাড়িতে কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি, অথচ মামলায় মা ও ভাইয়ের বিরুদ্ধেও নির্যাতনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। গোহিলের ভাষ্যমতে, এফআইআর নথিভুক্ত করার সময় পুলিশ কোনো প্রমাণ বা চিকিৎসা প্রতিবেদন যাচাই করেনি। তিনি মানসিক, আর্থিক ও সামাজিক চাপের কারণে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন।

ভিডিওতে তিনি আরও অভিযোগ করেন যে, তার শ্বশুরবাড়ির লোকজন জোর করে তার স্ত্রীকে নিয়ে গিয়েছিল। গোহিলের দাবি, তার স্ত্রী নিজের ইচ্ছায় যেতে চায়নি, কিন্তু জোর করে নিয়ে যাওয়ার সময় তারা তার স্ত্রীর গহনাও সঙ্গে নিয়ে গেছে। তিনি প্রশ্ন তোলেন, তার শ্বশুর তাকে নিজের সন্তানের মতো দেখার কথা বললেও কেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এবং মানসিক চাপ সৃষ্টি করে তাকে ধ্বংস করছেন? গোহিল নিজের মৃত্যুর পর তার মা-বাবা এবং ১৬ বছর বয়সী ছোট ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন, কারণ তার ভাইয়ের বিরুদ্ধেও পারিবারিক সহিংসতার অভিযোগ আনা হয়েছে।