বাংলাদেশ

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষায় রূপপুর প্রকল্প

প্রতিবেদক
হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার
সব খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে জোরেশোরে কাজ চলছে। প্রকল্পটির বর্তমানে প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা চলমান রয়েছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। কমিটির সভাপতি এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে সংশ্লিষ্টরা জানান, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

বৈঠকে আরও জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বিশ্বের তৃতীয় প্রজন্মের একটি আধুনিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পটি সঠিক পথেই রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

প্রকল্পের বাইরেও স্বাস্থ্য খাতের নিউক্লিয়ার মেডিসিন সুবিধা জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজ চলমান থাকার বিষয়টি সভায় উত্থাপিত হয়। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বিজ্ঞান ও উদ্ভাবনচর্চা ছড়িয়ে দিতে স্কুল-কলেজ পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশীয় উদ্ভাবনগুলোকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।