বিনোদন

টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়েছে, আজই প্রজ্ঞাপন জারি হতে পারে ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়েছে, আজই প্রজ্ঞাপন জারি হতে পারে
সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ে অভিনেতা সালমান খানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পুলিশ এলাকাটির নিরাপত্তা জোরদার করেছে এবং সালমানের বাড়ির আশপাশে থাকা গাড়িগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে। মূলত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।

গত রবিবার মুম্বাইয়ের জুহুর একটি ফুটবল মাঠের বাইরে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এই হামলার তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। মুম্বাই থেকে দিল্লিগামী ট্রেনে যাত্রাকালে রাজস্থান পুলিশের সহায়তায় রাজ্যের সন্ত্রাসদমন বাহিনী তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মহারাষ্ট্রের এবং বাকি দুজন হরিয়ানার বাসিন্দা। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিল বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের ধারণা, হামলাকারীরা প্রশিক্ষিত ছিল এবং গুলি চালানোর আগে টাইগারের গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েস মেসেজ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর পক্ষ থেকে ওই বার্তায় টাইগারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং সালমান খানের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও উল্লেখ করা ছিল। এছাড়া অনমোল বিষ্ণোই নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে হামলার দায় স্বীকার করার দাবি জানানো হয়েছে। ওই পোস্টে অনিল পণ্ডিত এবং হরমন সন্ধুর নাম উল্লেখ করা হয়েছে। পোস্টটিতে দাবি করা হয়েছে যে, টাইগারকে আগে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেছেন। পাশাপাশি সালমান খানের সঙ্গে কাজ চালিয়ে গেলে বা গোষ্ঠীর দাবি না মানলে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের অন্যদেরও আক্রমণের হুমকি দেওয়া হয়েছে। তবে পোস্টটির সত্যতা এবং হামলাকারীদের সঙ্গে এর সরাসরি সংযোগ রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোরবেলা বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই টাইগার শ্রফের ওপর এমন হামলার ঘটনায় সালমানের নিরাপত্তা নতুন করে জোরদার করা হলো।