প্রযুক্তি

গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ

প্রতিবেদক
হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা
সব খবর

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে ইউরোপের বিভিন্ন দেশের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও ফ্রান্সসহ কয়েকটি দেশে সরকারি সেবা, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) এই নিরাপত্তা ত্রুটির বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের ওয়েবসাইট সুরক্ষিত করতে দ্রুত ব্যবস্থা নেয়। পিএইচপির উন্নয়নকারীরা দুটি গুরুতর ত্রুটি শনাক্ত করে নিরাপত্তা হালনাগাদ প্রকাশের ঘোষণা দেন এবং বুধবারই ত্রুটি সংশোধনের নতুন সংস্করণ প্রকাশ করা হয়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে অনুপ্রবেশ করতে পারে। এর ফলে ওয়েবসাইটের তথ্য চুরি, অননুমোদিত পরিবর্তন বা সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। ইতোমধ্যে এ ধরনের ত্রুটি কাজে লাগিয়ে হামলার চেষ্টার খবরও পাওয়া গেছে।

নেদারল্যান্ডসে জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইট বন্ধ করে দেয়। দেশটির সরকারি পোর্টাল Overheid.nl, ডিজিটাল সরকারি সেবা এবং কয়েকটি হাসপাতালের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফিনল্যান্ডে সরকারি তথ্যপ্রযুক্তি পরিষেবা পরিচালনাকারী সংস্থা ভালটোরি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি সরকারি অনলাইন পরিষেবা বন্ধ করে দেয়। ডেনমার্কেও শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগব্যবস্থাসহ কয়েকটি ডিজিটাল সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা হালনাগাদের অপেক্ষায় স্থানীয় প্রশাসনের কিছু ওয়েবসাইট বন্ধ রাখে।

পিএইচপি ইন্টারনেটে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা। ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা ও ম্যাজেন্টার মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের বহু ওয়েবসাইট এই প্রযুক্তির ওপর নির্ভরশীল। ওয়েব প্রযুক্তি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডব্লিউথ্রিটেকসের তথ্য অনুযায়ী, যেসব ওয়েবসাইটের সার্ভার-সাইড প্রযুক্তি শনাক্ত করা যায়, তার প্রায় ৭৫ শতাংশে পিএইচপি ব্যবহৃত হয়।

নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ডেন ক্রেচ জানিয়েছেন, এই ত্রুটি ঘিরে প্রাথমিক পর্যায়ের হামলার লক্ষণ দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে নিজেদের নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন এনেছে। তবে তিনি সতর্ক করেছেন, এটি স্থায়ী সমাধান নয় এবং সংশ্লিষ্ট সিস্টেমে দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা প্রয়োজন।

সাইবার নিরাপত্তা সংস্থাগুলো পিএইচপি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে। তাৎক্ষণিকভাবে ত্রুটি সংশোধন সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট ইন্টারনেট থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখার সুপারিশও করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ছোট প্রতিষ্ঠান ও সীমিত প্রযুক্তিগত সক্ষমতাসম্পন্ন ওয়েবসাইট পরিচালকদের জন্য ঝুঁকি বেশি, কারণ তারা হোস্টিং সেবাদাতার ওপর নির্ভরশীল হওয়ায় নিরাপত্তা ত্রুটি শনাক্ত ও হালনাগাদ করতে বেশি সময় লাগতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার হামলার বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ ও সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণকে জরুরি বলে মনে করছেন তারা। তবে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়া মানেই সব পিএইচপি-নির্ভর ওয়েবসাইট আক্রান্ত হয়েছে, এমন নয়। ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সংস্করণ শনাক্ত করা, নিরাপত্তা প্যাচ প্রয়োগ এবং সার্ভারের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করাই এখন প্রধান করণীয়।