খেলা

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

প্রতিবেদক
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চায় জামায়াত, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চায় জামায়াত, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ঢাকার অটোরিকশার বিশৃঙ্খলা নিয়ে তৈরি গেম ‘বাপের রাস্তা’ ঢাকার অটোরিকশার বিশৃঙ্খলা নিয়ে তৈরি গেম ‘বাপের রাস্তা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রাজবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাজবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টে ১৫% বৈদেশিক মুদ্রা রাখার সুযোগ ব্যবসায়ীদের বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টে ১৫% বৈদেশিক মুদ্রা রাখার সুযোগ ব্যবসায়ীদের ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন দ্বীপ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন দ্বীপ সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
সব খবর

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে এসেছে বড় পরিবর্তন। গত সপ্তাহে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সম্পর্কচ্ছেদের পর নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড। ২০২৭ আইপিএল মৌসুমকে সামনে রেখে এই দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

২০২৩ আইপিএল আসরের আগে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়া পোলার্ড গত চার মৌসুম ধরে মুম্বাইয়ের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন। খেলোয়াড় হিসেবে ২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে তিনি দলটির অবিচ্ছেদ্য অংশ। দলের সহযোগী ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

খেলোয়াড় হিসেবে পোলার্ড ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল শিরোপা এনে দিয়েছেন। এছাড়া ২০১১ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ের ইতিহাসেও তিনি অংশীদার ছিলেন। আইপিএলে ১৮৯ ম্যাচ খেলে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান করার পাশাপাশি তিনি ৬৯টি উইকেট শিকার করেছেন। ২০২২ সালে শেষবার মাঠে নামার পর থেকে তিনি ব্যাটিং কোচের ভূমিকায় দায়িত্ব পালন করছিলেন, সেই অভিজ্ঞতা এখন প্রধান কোচ হিসেবে কাজে লাগাতে চান তিনি।

নতুন দায়িত্ব পেয়ে পোলার্ড বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়াটা তার জন্য দারুণ সম্মানের। এই দল তার ক্যারিয়ার ও জীবনের বিশাল অংশ। নীল-সোনালি জার্সি গায়ে জড়ানোর দায়িত্ব কতটা বড়, তা খেলোয়াড় ও কোচ হিসেবে তার অভিজ্ঞতায় তিনি বেশ ভালোভাবেই জানেন। তিনি আরও জানান, খেলোয়াড় ও সহায়ক স্টাফদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে দলের ঐতিহ্য সমৃদ্ধ করা এবং সমর্থকদের জন্য উদযাপনের মুহূর্ত তৈরি করাই তার লক্ষ্য।

পোলার্ডের নিয়োগ প্রসঙ্গে নীতা আম্বানি বলেন, পলি মুম্বাইয়ের জার্সির মর্যাদা সম্পর্কে অবগত। নতুন দায়িত্বেও সে একই প্রতিশ্রুতি, বিশ্বাস ও দৃঢ়তা বজায় রাখবে বলে তিনি পূর্ণ আস্থা রাখেন এবং তার নতুন অধ্যায়ের সাফল্য কামনা করেন।