শিক্ষা

জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত

প্রতিবেদক
ক্যানসারের কাছে হেরে না ফেরার দেশে তরুণ ক্রিকেটার হৃদয় ক্যানসারের কাছে হেরে না ফেরার দেশে তরুণ ক্রিকেটার হৃদয় চাঁদাবাজি দমনে নতুন আইন আনছে পুলিশ, জানালেন আইজিপি চাঁদাবাজি দমনে নতুন আইন আনছে পুলিশ, জানালেন আইজিপি জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু চাঁদাবাজির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ চাঁদাবাজির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি নাটোরের হালতী বিলে অবৈধ জাল ও বানা উচ্ছেদ অভিযান নাটোরের হালতী বিলে অবৈধ জাল ও বানা উচ্ছেদ অভিযান দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে
সব খবর

দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি এবং ক্যাম্পাসের দেওয়ালে বিতর্কিত স্লোগান লেখার ঘটনাকে ঘিরে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার আন্দোলনরত শিক্ষার্থী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

গত ১২ অক্টোবর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গালিব লনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য অবিলম্বে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনি তফসিল ঘোষণার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই ক্যাম্পাসের দেওয়ালে ‘ফ্রি কাশ্মীর’ এবং সিএএ-বিরোধী আন্দোলনে কারাবন্দি জেএনইউ গবেষক শারজিল ইমামের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান ও পোস্টার দেখা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চলমান এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করতে গত শুক্রবার ক্যাম্পাসে যান কংগ্রেস এমপি ইমরান মাসুদ। সেই সময় দিল্লি পুলিশ তাকে আটক করে। এদিকে, ছাত্র বিক্ষোভের জের ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ১০৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত আয়োজিত ‘তালিমি মেলা ২০২৬’ বাতিল করতে বাধ্য হয়েছে। ২১ অক্টোবর ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্তৃপক্ষের প্রস্তাবে সম্মতি না দেওয়ায় এবং ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক ছন্দে না ফেরায় শিক্ষার্থী ও অতিথিদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাত্র সংসদের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে ২০০৬ সাল থেকে ভেঙে দেওয়া ছাত্র সংসদের জন্য একটি নতুন খসড়া সংবিধান তৈরির লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের এই উদ্যোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রশাসনের এই নোটিস তাদের মূল সমস্যা বা দাবির কোনো সমাধান দেয় না।

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৭: ৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৮: ০১