অর্থনীতি

এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি

প্রতিবেদক
ঢামেকে দ্বিতীয় দিনেও অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা ঢামেকে দ্বিতীয় দিনেও অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
সব খবর

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য ও এর সাথে সংশ্লিষ্ট চার্জ না বাড়িয়ে বরং নির্ধারিত দামে ভোক্তাপর্যায়ে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি ও বেসরকারি এলপিজির মূল্যহার পরিবর্তন নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আয়োজিত গণশুনানির প্রাক্কালে সোমবার (২৬ অক্টোবর) কমিশনের কাছে লিখিত মতামতের মাধ্যমে সংগঠনটি এই দাবি ও বিভিন্ন সুপারিশ তুলে ধরে।

ক্যাবের ভাষ্যমতে, বর্তমানে সরকার নির্ধারিত মূল্যই বাজারে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে নতুন করে দাম ও চার্জ বাড়ানো হলে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হবে। গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও, সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী অনেক ভোক্তাকেই নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে। এছাড়া বাসায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পরিবহন খরচের হিসাবও অনেক সময় অস্পষ্ট থাকছে, যা বাজারে জবাবদিহির ঘাটতি ও নির্ধারিত মূল্য বাস্তবায়নে দুর্বলতারই বহিঃপ্রকাশ।

সংগঠনটির মতে, পাইপলাইনের গ্যাসসুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য এলপিজি রান্নার অপরিহার্য জ্বালানি। তাই নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানোর পর নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে জ্বালানির বাড়তি খরচ বহন করা অত্যন্ত কঠিন। ক্যাব স্পষ্টভাবে দাবি জানিয়েছে যে, নতুন করে মূল্যবৃদ্ধির প্রস্তাব বিবেচনার আগে বাজারে নির্ধারিত দাম কার্যকর এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সরবরাহের ঘাটতির অজুহাতে সিলিন্ডার বিক্রি বন্ধ রাখা বা মজুত থাকা সত্ত্বেও সরবরাহ না করার মতো অভিযোগগুলো তদন্তের আওতায় আনার সুপারিশ করেছে তারা। এক্ষেত্রে শুধু খুচরা বিক্রেতা নয়, সংশ্লিষ্ট অপারেটর ও পরিবেশকদের ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।

এলপিজি আমদানিকারকদের জাহাজভাড়া ও ডলারের বিনিময় হার বৃদ্ধির মতো যুক্তিগুলোর বিষয়ে ক্যাব বলেছে, এসব ব্যয় প্রকৃত লেনদেনের দলিল ও নিরীক্ষিত হিসাবের মাধ্যমে যাচাই করতে হবে। কোনো অযৌক্তিক ব্যয় বা অতিরিক্ত মুনাফার সুযোগ যেন ভোক্তাদের ওপর চাপানো না হয়, তা নিশ্চিত করতে হবে। এছাড়া মজুতকরণ, বোতলজাতকরণ ও বিতরণের ক্ষেত্রে প্রকৃত পরিচালন ব্যয় মূল্যায়নের পাশাপাশি সরকারি এলপিজির উৎপাদন ও বিতরণ ব্যয় পৃথকভাবে স্বচ্ছতার সাথে প্রকাশের আহ্বান জানিয়েছে ক্যাব।

সংগঠনটি তাদের সুপারিশে এলপিজির মূল্য ও চার্জ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন না করা, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, প্রতিটি বিক্রয়কেন্দ্রে মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং বিক্রির রসিদ প্রদান বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে। এছাড়া অতিরিক্ত মূল্য আদায় বা নিম্নমানের সিলিন্ডার সংক্রান্ত অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। পরিশেষে ক্যাব প্রত্যাশা করে যে, বিইআরসি ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে মূল্যবৃদ্ধির প্রস্তাব অনুমোদন করবে না এবং নির্ধারিত দামে সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।