বাংলাদেশ

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

প্রতিবেদক
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা জারি করল সরকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা জারি করল সরকার যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর বিমান যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর বিমান শনিবার প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শনিবার প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল গ্যাবনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের প্লেট ফাইনালে বাংলাদেশ গ্যাবনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের প্লেট ফাইনালে বাংলাদেশ যাত্রাবাড়ীতে এসআরবি অভিযানের সময় এক তরুণের মৃত্যু, গুলি কে করেছে রহস্য যাত্রাবাড়ীতে এসআরবি অভিযানের সময় এক তরুণের মৃত্যু, গুলি কে করেছে রহস্য কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছেন রজনীকান্ত, কঙ্গনা ও প্রভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছেন রজনীকান্ত, কঙ্গনা ও প্রভাস ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন জয়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন জয়ী আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
সব খবর

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য নির্ধারিত সময়সীমা দেড় মাস বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের মালিকরা এখন ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন। বৃহস্পতিবার বিআরটিএর নিজস্ব ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিআরটিএ জানিয়েছিল যে, মোটরসাইকেলের পেছনে আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। সেই সময় এই কাজ সম্পন্ন করার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, যা এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই নির্দেশনার আওতায় মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নকশা ও মাপ অনুসরণ করে নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের ক্ষেত্রে সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে এবং নম্বরগুলো একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ ফরম্যাটটি অনুসরণ করতে বলা হয়েছে।

সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন করে সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের এই নিয়ম কার্যকর করা হয়েছে।