বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিএনপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রতিবেদক
সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
সব খবর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদার করার পাশাপাশি জাতীয় কার্যকরী কমিটির দ্রুত সভা আয়োজন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। রবিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের বিষয়টি পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা প্রদানের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে স্থায়ী কমিটি। পাশাপাশি দলের নির্বাচনী ইশতেহার নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধী দলগুলোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে জনগণের কাছে দলের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যে প্রচার ও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় ইউনিটগুলোকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে দলের মহাসচিবকে জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আলোচনা হয়েছে এবং সদস্যরা মনে করেন, এই সফরগুলো বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে অভিহিত করা হয়েছে। তবে দেশে মাদক সমস্যার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সব ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে দলের সিনিয়র নেতা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।