বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই: ইরান

প্রতিবেদক
সব খবর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা বা বৈঠকের পরিকল্পনা নেই। শনিবার (৩১ অক্টোবর) তিনি এ কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘বর্তমানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে এর বিপরীত যেসব জল্পনা ছড়ানো হচ্ছে, সেগুলো মূলত সংবাদমাধ্যমের অনুমাননির্ভর আলোচনা।’

তার এই বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ইরানের বর্তমান অবস্থান স্পষ্ট হলো। সেই সাথে ভবিষ্যতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা নিয়েও আরাঘচি নতুন কোনো ইঙ্গিত দেননি।

এদিকে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ৪ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের পরদিনই ইরানে সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। স্বল্পমেয়াদি তবে তীব্র আকারে তেহরানে হামলা চালানোর ছক কষেছে দেশটি। এ নিয়ে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সব খবর