অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার নতুন তহবিল ঘোষণা

প্রতিবেদক
আনু কাপুরের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিলেন অভিনেত্রী তামান্না আনু কাপুরের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিলেন অভিনেত্রী তামান্না রাজবাড়ীতে মাদ্রাসা বাবুর্চির পর এবার মারা গেলেন সহকারী রাজবাড়ীতে মাদ্রাসা বাবুর্চির পর এবার মারা গেলেন সহকারী হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ গুতেরেসের হুথিদের হেফাজতে জাতিসংঘের কর্মীর মৃত্যুতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ গুতেরেসের বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সিসিটিভি ফুটেজে রহস্যময় তরুণী বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সিসিটিভি ফুটেজে রহস্যময় তরুণী প্রয়োজন হলে এক দফার ডাক দেওয়া হবে: শফিকুর রহমান প্রয়োজন হলে এক দফার ডাক দেওয়া হবে: শফিকুর রহমান সাজেকে নতুন করে ১২ ঘণ্টার অবরোধ ঘোষণা সাজেকে নতুন করে ১২ ঘণ্টার অবরোধ ঘোষণা ইত্তিহাদে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ব্রাইটনের ঐতিহাসিক জয় ইত্তিহাদে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ব্রাইটনের ঐতিহাসিক জয় ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ, আরব-ইহুদি জোট গঠনের দাবি ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ, আরব-ইহুদি জোট গঠনের দাবি পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনার সংক্ষেপ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনার সংক্ষেপ
সব খবর

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩১ অক্টোবর) এক বাণীতে এই ঘোষণা দেন তিনি। আগামীকাল ১ নভেম্বর দিবসটি দেশজুড়ে উদযাপিত হবে। প্রধানমন্ত্রী জানান, তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর অংশ হিসেবেই সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তার জন্য এই স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। দেশে প্রথমবারের মতো স্টার্টআপ খাতে এমন বাজেট বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণীতে প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণদের সম্ভাবনা অনুধাবন করে ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পরিচিতি পায়। এছাড়া তৃণমূল পর্যায়ে যুব কার্যক্রম বিস্তৃত করতে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে তরুণদের কারিগরি দক্ষতা ও স্বাবলম্বী করে তোলার ভিত্তি স্থাপন করেছিলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের সাফল্যের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এখন পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে বিভিন্ন মেয়াদে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ২৫ লাখ তরুণ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তাদের অনেকেই বর্তমানে মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা বা তার বেশি আয় করছেন। এছাড়া যুব উদ্যোক্তাদের আর্থিক সহায়তা হিসেবে ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন অপরিহার্য। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে তরুণরা বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ পাচ্ছেন। এছাড়া পরিবেশ রক্ষায় ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনেও তরুণরা ভূমিকা রাখছেন। ভবিষ্যৎ কর্মসংস্থানের কথা মাথায় রেখে স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং বিদেশি ভাষা শিক্ষার মতো নতুন নতুন খাতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দেন তিনি।

জাতীয় যুব পুরস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, জাতি গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী নারী-পুরুষ ও যুব সংগঠককে এই সম্মাননা দেওয়া হয়েছে। পরিশেষে, তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে জাতীয় উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।