স্বাস্থ্য

জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে
সব খবর

দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মানুষের সুবিধার্থে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপন করা হচ্ছে। পাশাপাশি জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে নতুন ডায়ালাইসিস বেড এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০টি করে বেড যুক্ত করার প্রক্রিয়া চলছে। সোমবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্মের ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একটি দালাল চক্র অন্তঃসত্ত্বা মায়েদের প্রলোভন দেখিয়ে এমন চিকিৎসকদের কাছে নিয়ে যায়, যারা সরাসরি অস্ত্রোপচারের পরামর্শ দেন। এছাড়া অস্ত্রোপচারের পর নবজাতকদের মায়ের শালদুধ না খাওয়ানোর ফলে শিশুদের পুষ্টি ও ভিটামিনের ঘাটতি দেখা দিচ্ছে। ইউনিসেফ ও বিভিন্ন দাতাদেশের প্রতিনিধিদের তথ্যের উল্লেখ করে তিনি জানান, এই দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক প্রসব প্রক্রিয়াকে উৎসাহিত করার সময় এসেছে এবং সরকার এ লক্ষ্যে কাজ করছে।

নিরাপদ প্রসব নিশ্চিত করতে এবং মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আধুনিক স্ক্রিনিং মেশিন নিয়ে গ্রামীণ মায়েদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ ও পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে। এছাড়া চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে। মন্ত্রী আরও জানান, ল্যাবরেটরির জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি মাসেই এর দরপত্র আহ্বান করা হবে।