বাংলাদেশ

স্কুলছাত্রদের দেখে গাড়ি থামিয়ে উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন শ্রমের মর্যাদা নিশ্চিত করা দেশের মর্যাদা রক্ষার সামিল: মাহ্দী আমিন ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে পেনশন হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স
সব খবর

গৌরনদীর কর্মসূচি শেষ করে বরিশাল শহরের দিকে রওনা হয়েছিল প্রধানমন্ত্রীর গাড়ি বহর। পথিমধ্যে বাবুগঞ্জের ‘শিশু নিকেতন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়’ এর সামনে পৌঁছালে সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা একঝাঁক খুদে শিক্ষার্থী প্রধানমন্ত্রীর নজর কাড়ে। প্রটোকল ও নিরাপত্তার তোয়াক্কা না করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে নেমে আসেন এবং সরাসরি শিক্ষার্থীদের মাঝে গিয়ে দাঁড়ান। সরকার প্রধানকে এত কাছে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিস্ময় ও আনন্দের জোয়ার বয়ে যায়। সোমবার (১৩ জুলাই) দুপুরে বাবুগঞ্জ ও বরিশাল নগরীতে প্রধানমন্ত্রীর সফরের মাঝে এই মানবিক আবহ তৈরি হয়।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে খুদে শিক্ষার্থীরা ছবি তোলার আবদার জানালে তিনি তা আনন্দের সাথে গ্রহণ করেন। তিনি নিজেই এক শিক্ষার্থীর মোবাইল ফোন হাতে নিয়ে তাদের সাথে বেশ কয়েকটি সেলফি তোলেন। এরপর স্কুলের ক্রীড়া শিক্ষকের সাথে কথা বলে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ-সুবিধা ও আগ্রহের বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে তার নানা প্রশ্নের উত্তর দেয়। পড়ালেখার পাশাপাশি মন ও শরীর ভালো রাখতে নিয়মিত খেলাধুলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শিশুদের হাতে ফুটবল, ব্যাডমিন্টন ও দাবাসহ বিভিন্ন প্রকার ক্রীড়াসামগ্রী উপহার হিসেবে তুলে দেন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক ও আন্তরিক আচরণে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

শিশুদের সাথে সময় কাটানোর পর প্রধানমন্ত্রী বাবুগঞ্জের রহমতপুরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন। সেখানে সামরিক কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় শেষে তিনি বরিশাল মহানগরীর দিকে যাত্রা করেন। প্রধানমন্ত্রী শহরে প্রবেশ করলে সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল ছিটিয়ে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান। কীর্তনখোলার এই শহর তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

নগরীতে পৌঁছেই প্রধানমন্ত্রী ত্রিশ গোডাউন এলাকায় যান। সেখানে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা প্রকল্পের অংশ হিসেবে সাগরদী খালের দুই পাড়ে সাড়ে তিন শতাধিক গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং নিজ হাতে চারা রোপণ করেন। ব্যস্ততম এই সফর শেষে বিকেলে তিনি বরিশাল সার্কিট হাউসে পৌঁছান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর প্রধানমন্ত্রী বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত স্থানীয় বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন, যেখানে তিনি দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।