অর্থনীতি

পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব

প্রতিবেদক
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনকে 'রাজনৈতিক স্ট্যান্টবাজি' বললেন প্রধান কৌঁসুলি শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন প্রধান কৌঁসুলি যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতে হরমুজ প্রণালিতে প্রাণ হারাচ্ছেন নাবিকেরা যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতে হরমুজ প্রণালিতে প্রাণ হারাচ্ছেন নাবিকেরা মুঠোফোনের পর্দায় বন্দি শৈশব: কী হারাচ্ছে আজকের শিশুরা? মুঠোফোনের পর্দায় বন্দি শৈশব: কী হারাচ্ছে আজকের শিশুরা? কোটালীপাড়ায় ভ্যান থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু কোটালীপাড়ায় ভ্যান থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু
সব খবর

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মাসিক সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব উত্থাপন করেছে শ্রমিকপক্ষ। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় এই প্রস্তাব দেওয়া হয়। নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির সুপারিশ করেছে তারা। তিন ঘণ্টার এই সভার পর সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। তিনি জানান, একটি চার সদস্যের পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এতে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন। তবে মালিকপক্ষ এদিন তাদের লিখিত প্রস্তাব জমা দিতে পারেনি। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কারখানার কার্যক্রমে বেশি মনোযোগ দিতে হচ্ছে জানিয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন আরও সময় চেয়েছেন। শুরুতে সাত কার্যদিবস সময় চাওয়া হলেও বোর্ডের সম্মতিক্রমে তাদের চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী স্পষ্ট করেছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলেও বোর্ড সিদ্ধান্ত গ্রহণে পিছিয়ে থাকবে না।

সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত, বোর্ডের সদস্যরা চলতি সপ্তাহের মধ্যেই বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চল পরিদর্শন করবেন যাতে শ্রমিকদের বাস্তব অবস্থা ও প্রত্যাশা সরাসরি জানা যায়। দ্বিতীয়ত, মজুরি নির্ধারণের আন্তর্জাতিক সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এবং বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের মতামত নিতে পারবেন। সব পক্ষই জানিয়েছে যে, নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে। এই নতুন কাঠামো ডিসেম্বর থেকেই কার্যকর হবে এবং শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পাবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত তিন বছরে পোশাকশ্রমিকদের ক্রয়ক্ষমতা তিন ভাগের এক ভাগ কমেছে বলে সভায় উল্লেখ করা হয়।