অর্থনীতি

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি

প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনকে 'রাজনৈতিক স্ট্যান্টবাজি' বললেন প্রধান কৌঁসুলি শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন প্রধান কৌঁসুলি যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতে হরমুজ প্রণালিতে প্রাণ হারাচ্ছেন নাবিকেরা যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতে হরমুজ প্রণালিতে প্রাণ হারাচ্ছেন নাবিকেরা
সব খবর

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য মাসিক ৩২ হাজার ১৩১ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এই প্রস্তাবনা জমা দেন। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, গ্রেড-১ শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২ এর জন্য ৪৩ হাজার টাকা, গ্রেড-৩ এর জন্য ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪ এর জন্য ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এছাড়া শিক্ষানবিস বা নতুন শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে। শ্রমিক জোটগুলো তাদের প্রস্তাবে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট রাখার সুপারিশ করেছে।

এদিকে সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেওয়ার জন্য সাত কার্যদিবস সময় চেয়েছিল, তবে বোর্ড তাদের চার কার্যদিবস সময় মঞ্জুর করেছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই মালিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে হবে। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের সাথে আলোচনা করবেন এবং পরবর্তী সভায় বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে পারবেন।

বাস্তব পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে চলতি সপ্তাহেই বিভিন্ন কারখানা পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চেয়ারম্যান আরও জানান, পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক এবং তাদের ওপর নির্ভরশীল ৪০ লাখ পরিবার রয়েছে, তাই সরেজমিনে পরিস্থিতি দেখা জরুরি। সভা শুরুর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মজুরি বাড়ানোর দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, সরকার গত ১লা নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে ৮ হাজার টাকা থেকে বাড়ানো হয়েছিল। সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।