বাংলাদেশ

লক্ষ্মীপুরে দাদাকে গুলি করার ঘটনায় নাতি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
আগস্টে তফসিল ঘোষণা, অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল ঘোষণা, অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি দল থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামের পদ নিয়ে ধোঁয়াশা দল থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামের পদ নিয়ে ধোঁয়াশা দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল যন্তর মন্তর দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল যন্তর মন্তর এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ১৬ ডিসেম্বরের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত ১৬ ডিসেম্বরের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে নারী ওয়াশরুমে মোবাইল রাখার অভিযোগে ক্যান্টিনকর্মী আটক খুলনা বিশ্ববিদ্যালয়ে নারী ওয়াশরুমে মোবাইল রাখার অভিযোগে ক্যান্টিনকর্মী আটক জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা রেমিট্যান্স জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা রেমিট্যান্স ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বড় সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বড় সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে বিক্ষোভ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে বিক্ষোভ
সব খবর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিসি বৈঠকে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধকে গুলি করার ঘটনায় মো. আশিক (২৩) নামের তার আপন নাতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আশিক ওই একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফারুকের চাচা নজরুল ইসলামসহ আরও একজন উপস্থিত ছিলেন। সালিসি চলাকালে আয়েশার সঙ্গে উপস্থিত অন্যদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা আয়েশাকে ক্ষুব্ধ করে তোলে। তিনি তৎক্ষণাৎ ঢাকায় অবস্থানরত তার ছেলে আশিককে মোবাইল ফোনে বিষয়টি জানান।

খবর পেয়ে আশিক এলাকায় ফিরে আসে এবং ৪ জুলাই বিকেলে বিষয়টি নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে তার দাদা নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নজরুল ইসলামের বাম হাতের কব্জির ওপরের অংশ গুলিবিদ্ধ হয়। ঘটনার পর থেকে আশিক পলাতক ছিল। ৬ জুলাই ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় আশিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৬: ১৬আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৬: ২৬