অর্থনীতি

ড্যাফোডিলে পর্যটন খাতের টেকসই উন্নয়নে বিশেষজ্ঞ ও অংশীজনদের বৈঠক

প্রতিবেদক
ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৮ এসিল্যান্ডকে একযোগে বদলি ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৮ এসিল্যান্ডকে একযোগে বদলি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক
সব খবর

সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘অর্থবহ পর্যটনঃ পরিকল্পনা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক একটি জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় পর্যটন খাতের দেশের শীর্ষস্থানীয় অংশীজন ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রকিবুল কবির স্বাগত বক্তব্য রাখেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই অনুষদের সহযোগী অধ্যাপক মাহাবুব পারভেজ।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যটন বিশেষজ্ঞ অধ্যাপক ড. উলফগ্যাং জর্জি আর্ল্ট- FRGS, FRAS। তিনি বাংলাদেশের পর্যটন খাতের ভবিষ্যৎ নিয়ে অর্থবহ মতবিনিময়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর সভাপতি মোহাম্মদ হানিফ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক হাওলাদার, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (ATAB)-এর মো. জালাল উদ্দিন টিপু, পাটা বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল মো. তওফিক রহমান, নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ইন্টার কন্টিনেন্টাল ঢাকার বিপণন পরিচালক রিজওয়ান মারুফ এবং ওয়েস্টিন ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনসহ পর্যটন শিল্পের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

বক্তারা জানান, বিশ্বজুড়ে পর্যটন খাতের দ্রুত পরিবর্তন ঘটছে। জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং পর্যটকদের পরিবর্তিত চাহিদা ও আচরণ অনেক পুরোনো ব্যবসায়িক মডেলকে অকার্যকর করে তুলছে, যা নতুন সেবা ও গন্তব্য তৈরির সুযোগও সৃষ্টি করেছে। বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটকদের আগমন বর্তমানে অত্যন্ত নগণ্য এবং মাথাপিছু পর্যটক সংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের দেশগুলোর মধ্যে নিচের সারিতে রয়েছে। ২০২৫ সালে বাংলাদেশে মাত্র ৬ লাখ ৫০ হাজার বিদেশি পর্যটক ভ্রমণে এসে ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছেন। বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী বাংলাদেশ থেকে আকাশপথে মাত্র চার ঘণ্টার দূরত্বের মধ্যে বসবাস করলেও, বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটকদের মাত্র ০.০৫ শতাংশকে আকৃষ্ট করতে পেরেছে।

আলোচনায় উঠে আসে যে, প্রকৃতি ও সংস্কৃতির ক্ষতি এবং অতিরিক্ত পর্যটকের চাপের মতো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সরকারি ও বেসরকারি খাত যদি সচেতন হয়, তবে এই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করা সম্ভব। বক্তারা জোর দিয়ে বলেন, পর্যটকের সংখ্যার চেয়ে সেবার মানের ওপর গুরুত্ব দিয়ে এবং আঞ্চলিক উৎস-বাজারগুলোর জন্য বিশেষায়িত সেবা প্রদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে একটি বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে বাংলাদেশ নিজের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির দারুণ সুযোগ কাজে লাগাতে পারে। এই গোলটেবিল বৈঠকের মূল লক্ষ্য ছিল ‘অর্থবহ পর্যটন’ ধারণাটিকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করা, যা পর্যটন ও আতিথেয়তা খাতের এমন উন্নয়ন নিশ্চিত করবে যা সংশ্লিষ্ট সকলের জন্য সুফল ও আত্মিক সন্তুষ্টি বয়ে আনবে।

‘অর্থবহ পর্যটনঃ পরিকল্পনা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট’ (Meaningful Tourism: Prospectives on Planning and Sustainability) শীর্ষক পর্যটন খাতের দেশের শীর্ষস্থানীয় অংশীজনদের নিয়ে একটি জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।