অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা সহায়তা, আবেদন শুরু ১ নভেম্বর

প্রতিবেদক
নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ
সব খবর

দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক নতুন একটি কর্মসূচি চালু করেছে। ‘উদ্যোগ’ নামের এই কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এই সহায়তার মধ্যে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে গণ্য করা হবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬টি জেলায় আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী তরুণরা ৩০ নভেম্বর পর্যন্ত নিজ নিজ উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

কর্মসূচিটিতে অংশগ্রহণের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। এছাড়া আবেদনকারীকে যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসায়িক পরিকল্পনা বা কোনো উদ্ভাবনী ধারণা থাকলেই এখানে আবেদন করা যাবে; অর্থাৎ আগে থেকে ব্যবসা থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

এর আগে প্রাথমিক পর্যায়ে আটটি জেলায় এই কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ করা হয়। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা এই প্রক্রিয়ায় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে নেত্রকোণায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়েছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের দক্ষতাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এসএমইএসপিডি সার্কুলার নম্বর ০৫-এর মাধ্যমে এই কর্মসূচির নীতিমালা জারি করেছে, যা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট ও এসএমই পোর্টালে বিস্তারিত পাওয়া যাচ্ছে।