অপরাধ

পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবে এক শ্রমিক নিখোঁজ

প্রতিবেদক
শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি শনির আখড়ায় দোকানে ঢুকে কোকারিজ ব্যবসায়ীকে গুলি কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু কাতারে বোমা হামলার কথা দম্ভের সঙ্গে স্বীকার করলেন নেতানিয়াহু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট নয় ভারত ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৮ এসিল্যান্ডকে একযোগে বদলি ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৮ এসিল্যান্ডকে একযোগে বদলি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি
সব খবর

বরগুনার পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণ কাজে যাওয়ার পথে একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের পদ্মা স্লুইস সংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাহাঙ্গীর একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।

ট্রলারের মাঝি ইব্রাহিম জানান, বন বিভাগের চারা রোপণ কাজে অংশ নিতে মোট ৮ জন শ্রমিক পদ্মা স্লুইস এলাকা থেকে রওনা দিয়েছিলেন। পথে মাছের খাল এলাকায় পৌঁছালে হঠাৎ নদীতে ঢেউয়ের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে ট্রলারটি উল্টে যায়। দুর্ঘটনার পর সবাই নদীতে পড়ে যান এবং সেখানে থাকা গোপজালের খুঁটি ধরে বাঁচার চেষ্টা করেন। মাঝির ভাষ্যমতে, এ সময় একবার জাহাঙ্গীরকে দেখা গেলেও পরবর্তীতে ঢেউয়ের তোড়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পাশ দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারের সহায়তায় বাকিদের উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা ৮ থেকে ১০টি ট্রলার নিয়ে নিখোঁজ জাহাঙ্গীরের সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেন। পাশাপাশি বন বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। পাথরঘাটা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানিয়েছেন, বিষয়টি জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। তিনি নিজেই বন বিভাগের টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শ্রমিকের সন্ধান মেলেনি এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।