বাংলাদেশ

সংসদকে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু করার আহ্বান শফিকুর রহমানের

প্রতিবেদক
ঢাকাসহ ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ঢাকাসহ ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বন্যার পানি নামার পরেই প্রকট হচ্ছে জনদুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র বন্যার পানি নামার পরেই প্রকট হচ্ছে জনদুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র ইরান সফর শেষে দেশে ফিরলেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ইরান সফর শেষে দেশে ফিরলেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ওমরাহ যাত্রায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত সৌদিতে ওমরাহ যাত্রায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, নতুন প্রেসিডেন্টের খোঁজে বিএনপি পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, নতুন প্রেসিডেন্টের খোঁজে বিএনপি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আজ বা কাল, স্পিকার দেশে ফিরছেন আগেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আজ বা কাল, স্পিকার দেশে ফিরছেন আগেই নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব
সব খবর

জাতীয় সংসদকে দেশের সাধারণ ও মজলুম মানুষের আশা-আকাঙ্ক্ষার মিলনমেলায় পরিণত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি দুর্নীতি দমন, রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

ড. শফিকুর রহমান বলেন, সংসদের কার্যক্রম যত বেশি নিয়মতান্ত্রিক হবে, মানুষের হতাশা তত দূর হবে এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা বাড়বে। তিনি সংসদীয় কার্যপ্রণালী ও নীতিমালার যথাযথ বাস্তবায়নে স্পিকারের আরও দৃঢ় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বাজেট ও গুরুত্বপূর্ণ বিল পাসের ক্ষেত্রে বিরোধী দলকে বিস্তারিত আলোচনার সুযোগ না দেওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, বিরোধী দলের সদস্যদের মতামত উপস্থাপনের সুযোগ নিশ্চিত না করলে তা জনগণের সময় ও অর্থের অপচয় ছাড়া কোনো সুফল বয়ে আনবে না।

রাজধানীর জলাবদ্ধতা ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, সামান্য বৃষ্টিতে ঢাকা শহর ডুবে যাওয়া জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। আধুনিক ও দৃষ্টিনন্দন নগরী গড়তে বাজেটে বিশেষ বরাদ্দ এবং সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি প্রাথমিক ও উচ্চশিক্ষায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষা, ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং অবহেলিত স্বতন্ত্র মাদ্রাসাগুলোর উন্নয়নে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। এছাড়া রাজনৈতিক বিবেচনার পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহ্বান জানান তিনি।

উন্নয়ন বরাদ্দে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি দলের সদস্যরা বড় অঙ্কের বরাদ্দ পেলেও বিরোধী দলের সংসদ সদস্যরা বঞ্চিত হচ্ছেন। তিনি সুষম উন্নয়ন নিশ্চিত করার দাবি জানান। এছাড়া সরকারি অর্থে ব্যক্তি বা রাজনৈতিক নেতাদের নামে স্থাপনার নামফলক বসানোর সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে নামফলক পরিবর্তনে বিপুল অর্থ অপচয় হয়। জনগণের অর্থে আত্মপ্রচার নয়, বরং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

ড. শফিকুর রহমান দুর্নীতিকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন, তা বাস্তবায়নে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সবশেষে তিনি জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ বিশেষ বোনাস দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য শেষ করেন।