খেলা

বিশ্বকাপ জয়ের মিশনে ফ্রান্সের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে

প্রতিবেদক
দল থেকে বহিষ্কারে এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার দল থেকে বহিষ্কারে এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে
সব খবর

ফুটবলবোদ্ধাদের কাছে এবারের বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম সেরা দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে ফ্রান্স। গ্রুপ পর্বে নিজেদের অসাধারণ দক্ষতা প্রদর্শন করে তিনটি ম্যাচের তিনটিতেই জয়লাভ করে গ্রুপ সেরা হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে দলটি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা রাউন্ড অব ৩২-এও নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তবে মরুর বুকে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের জন্য উত্তর আমেরিকার মাটিতে শিরোপা পুনরুদ্ধার করার মিশনটি মোটেও সহজ হবে না। সোনালী ট্রফিটি নিজেদের করে নিতে হলে দিদিয়ের দেশমের শিষ্যদের নক-আউটের প্রতিটি ধাপে বিশ্বের শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে।

গ্রুপ পর্বের বাধা সফলভাবে অতিক্রম করার পর শেষ ৩২-এর লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসিরা। এখন তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। বর্তমান খেলার ধরন ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফরাসিরা খুব সহজেই পরবর্তী ধাপে উতরে যাবে বলে ধারণা করা হচ্ছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ের। জার্মানিকে বিদায় করা দলটির বিপক্ষে জয়ের জন্য ফ্রান্সকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। অপ্টা সুপার কম্পিউটার বলছে, এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৫.৫৪ শতাংশ, যেখানে প্যারাগুয়ের জয়ের সম্ভাবনা মাত্র ১৪.৪৬ শতাংশ।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সেখানে কানাডাকে হারিয়ে সেরা আটে উঠে আসার সম্ভাবনা রয়েছে গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কোর। গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দেওয়া মরক্কো বর্তমানে আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত দল হিসেবে পরিচিত। তবে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সব প্রতিকূলতা জয় করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে ফরাসিরাই।

সেমিফাইনালের লড়াইটি হবে ফ্রান্সের জন্য অগ্নিপরীক্ষা। সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে দারুণ ছন্দে থাকা স্পেন। কোনো কারণে স্পেন হেরে গেলে রোনালদোর পর্তুগালও সুযোগ পেতে পারে। প্রতিপক্ষ যেই আসুক না কেন, সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী এই ধাপটিতেও জয়ী হবে দিদিয়ের দেশমের শিষ্যরা।

সব বাধা পেরিয়ে ফ্রান্স যদি ফাইনালে পৌঁছাতে পারে, তবে ট্রফি ছোঁয়ার শেষ ম্যাচে তাদের লড়তে হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের বিপক্ষে। বিশেষ করে লিওনেল মেসির আর্জেন্টিনা যদি ফাইনালে জায়গা করে নেয়, তবে সেটি হবে কাতার বিশ্বকাপের ফাইনালের এক চরম প্রতিশোধের মঞ্চ। যেহেতু সেমিফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই ম্যাচে সেলেসাওরা জিতলে ফ্রান্সের ফাইনালে প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল।