বিশ্ব

হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের

প্রতিবেদক
বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ
সব খবর

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে কিছুটা উন্নতি করেছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স কর্তৃক প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর মধ্যবর্তী সংস্করণে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠে এসেছে। উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে এই অবস্থান ভাগ করে নিয়েছে বাংলাদেশ। সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারবেন। উল্লেখ্য, গত বছর এই সংখ্যাটি ছিল ৩৭।

১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়েছে। কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়া কতগুলো গন্তব্যে প্রবেশ করতে পারেন, সেটিকে মূল্যায়নের প্রধান মানদণ্ড ধরা হয়েছে। গত বছরের তুলনায় সূচকে কিছুটা উন্নতি হলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যারা ৯৩টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধা নিয়ে ৫২তম অবস্থানে আছে। এছাড়া ভারতের অবস্থান ৮১তম (৫৫টি গন্তব্য), ভুটান ৮৮তম (৪৭টি), মিয়ানমার ৯১তম (৪৩টি), শ্রীলঙ্কা ৯৪তম (৩৯টি), বাংলাদেশ ৯৭তম (৩৫টি), নেপাল ৯৮তম (৩৪টি) এবং পাকিস্তান ১০১তম (২৯টি গন্তব্য)।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি গন্তব্যে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান। তৃতীয় স্থানে থাকা সুইডেনের নাগরিকরা ১৮৭টি গন্তব্যে ভিসা ছাড়া যেতে পারেন। অন্যদিকে, তালিকার একেবারে শেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২২টি গন্তব্যে এই সুবিধা পান।