বাংলাদেশ

গণঅভ্যুত্থান সফল হয়েছে সব শ্রেণি-পেশার অংশগ্রহণে: মাহদী আমিন

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
সব খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, চব্বিশ সালের গণঅভ্যুত্থান সব শ্রেণি-পেশার সাধারণ মানুষ এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অংশগ্রহণে সফল হয়েছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের পতন ঘটাতে সেদিন সর্বস্তরের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। বাংলা ও ইংরেজি মাধ্যমের কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে মাদ্রাসা, কলেজ এবং পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একযোগে এই আন্দোলনে শামিল হয়েছিল।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শফিকুল কবির মিলনায়তনে ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন এসব কথা বলেন। ঐতিহাসিক ১৬ জুলাই উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে তিনি শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিম আকরামসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আত্মদানকারী সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মাহদী আমিন আরও বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করতে রাজপথে রক্ত ঢেলে দিয়েছেন সমাজের প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষও। রাস্তার দিনমজুর, হকার, রিকশাচালক, গার্মেন্টস শ্রমিক, কৃষক, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং সর্বস্তরের নারীরা—বিশেষ করে মায়েরা এই গণঅভ্যুত্থানে অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি জানান, গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাই ছিল দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনা, যেখানে প্রতিটি নাগরিকের জন্য সমতা এবং সামাজিক ন্যায্যতা নিশ্চিত হবে। যারা আন্দোলনে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের মায়েদের অশ্রু আর প্রত্যাশার সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবাই এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। গত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি গুম-খুন, হামলা-মামলা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিল। এই রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতাকর্মী শহিদ হয়েছেন, কেবল গণঅভ্যুত্থানেই ৪০০-এর বেশি নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন। এছাড়া, ছাত্রদলের ১৪০ জনের বেশি শহিদ হয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তাদের ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল। গণঅভ্যুত্থানে বিএনপির প্রতিটি নেতাকর্মী, পেশাজীবী সংগঠন এবং সহযোগী সংগঠন সর্বস্ব দিয়ে জনগণের পাশে থেকেছিল।

গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, আমাদের প্রবাসী ভাই-বোনেরা ছিলেন এই আন্দোলনের আন্তর্জাতিক কণ্ঠস্বর। দেশে যখন ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল, তখন প্রবাসীরাই বিশ্ব দরবারে স্বৈরাচারের নির্মমতার চিত্র তুলে ধরেছেন। তারা বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন, রেমিট্যান্স শাটডাউনের ডাক দিয়ে ফ্যাসিবাদের অর্থনৈতিক ভিত নাড়িয়ে দিয়েছেন এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে অনন্য অবদান রেখেছেন।

সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল ফ্রন্টে লড়েছেন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। জীবনের ঝুঁকি নিয়ে, সাইবার নিরাপত্তা আইনের ভয় তোয়াক্কা না করে তারা রাজপথের প্রতি মুহূর্তের আপডেট, ভিডিও এবং তথ্য ছড়িয়ে দিয়েছেন। প্রোপাগান্ডা ও গুজব রুখে দিয়ে তারা জনমত গঠনে এবং সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসতে উদ্বুদ্ধ করতে মূল ভূমিকা পালন করেছেন।

গণঅভ্যুত্থানের অন্যতম আবেগঘন ও শক্তিশালী দিক ছিল নারী ও মায়েদের অংশগ্রহণ। মাহদী আমিন বলেন, কেবল ছাত্রীরাই রাজপথে বুক চিতিয়ে লড়েনি, মায়েরা তাদের সন্তানদের বাঁচাতে ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আন্দোলনে শহিদদের মায়েদের কান্না ও সাহসী অবস্থান পুরো জাতিকে স্বৈরাচার পতনের চূড়ান্ত লড়াইয়ে নামতে বাধ্য করেছিল।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সূচনালগ্ন থেকেই তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ও তাদের ঢাল হিসেবে কাজ করার স্পষ্ট নির্দেশনা দেন। তার দূরদর্শী রাজনৈতিক দিকনির্দেশনা, আন্দোলনকে বেগবান করতে জাতীয় ঐক্যের ডাক এবং বিএনপির লাখো নেতাকর্মীর রাজপথে আত্মত্যাগ এই গণঅভ্যুত্থানকে একটি সফল পরিণতির দিকে নিয়ে যেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিপূরক ভূমিকা পালন করেছে।

মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই বৃহত্তর ঐক্যকে আবারও ধারণ করতে চাই। তিনি স্বীকার করেন যে, ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবেই। তবে, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করা হবে এবং দেশপ্রেম থাকবে, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই অটুট থেকে একসাথে কাজ করে যাবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিটি পেশার এবং শ্রেণির মানুষ যেভাবে গণ-অভ্যুত্থানে এবং ১৬ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছিল, সেই ধারাবাহিকতায় আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিআরইউ-এর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নেতারাসহ এবং সাবেক সভাপতি ও সাধারণ সদস্যবৃন্দ।