বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢলের পানিতে বিকল্প সড়ক ভেঙে জনদুর্ভোগ

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
সব খবর

টানা কয়েক দিনের বৃষ্টিপাত এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কাকিনা খালের ওপর নির্মীয়মান সেতুর বিকল্প সড়কটি ভেঙে গেছে। গত দুই দিন ধরে এই বিকল্প পথ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় আখাউড়া ও কসবা উপজেলার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের মতে, আখাউড়া ও কসবা উপজেলার সংযোগকারী এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোগড়া বাজার পার হয়ে মনিয়ন্দ প্রবেশমুখ এলাকার কাকিনা খালের ওপরের এই বিকল্প সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, পানির প্রবল স্রোতে সড়কটির প্রায় ২০ ফুট অংশ বিলীন হয়ে গেছে। বাধ্য হয়ে যানবাহনগুলো গ্রামের ভেতরের বিকল্প পথ ব্যবহার করে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করছে।

অটো রিকশা চালক মো: আবু মিয়া জানান, সড়কটি ভেঙে যাওয়ায় ইমামবাড়ি এলাকায় যেতে পারছেন না, যার ফলে তাদের আয়-রোজগার কমে গেছে। মো. বাবুল মিয়া ও যাত্রী কবির মিয়া জানান, এই গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ থাকায় দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে, এতে সময় ও খরচ দুটোই কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে রোগী নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী মো. সবুজ মিয়া জানান, মালামাল পরিবহনে কসবা যেতে হয়, কিন্তু সড়কটি ভেঙে যাওয়ায় গত দুই দিন ধরে চলাচল ব্যাহত হচ্ছে। কলেজ ছাত্র মো. এমদাদুল হক জানান, যাতায়াত খরচ ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া উপজেলা কৃষি অফিসে কর্মরত মো. সাইফুল ইসলাম জানান, প্রতিদিন কর্মস্থলে যাওয়ার পথে এখন অনেক ঘুরে যেতে হচ্ছে, যা অত্যন্ত ভোগান্তির।

এ বিষয়ে নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুম মিয়া জানিয়েছেন, পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতের কারণেই বিকল্প সড়কটি ভেঙে গেছে। পানি কমে গেলে দ্রুত এটি পুনর্নির্মাণ করা হবে। আখাউড়া উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানি নেমে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুনরায় সড়কটি নির্মাণ করা হবে।