বিশ্ব

বিশ্বকাপ জয়ের উল্লাসে প্রাণহানি: মেক্সিকোতে শোকের ছায়া

প্রতিবেদক
দল থেকে বহিষ্কারে এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার দল থেকে বহিষ্কারে এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে
সব খবর

৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়লাভ করেছে মেক্সিকো। ইকুয়েডরকে ২-০ গোলে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করার পর দেশটির ফুটবলপ্রেমীরা উল্লাসে ফেটে পড়েছিল। তবে সেই আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। বিজয় উদযাপনের সময় সৃষ্ট ভিড়ের চাপে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে, ম্যাচ শেষে হাজার হাজার সমর্থক রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভের কাছে হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে জড়ো হয়েছিলেন। অতিরিক্ত ভিড়ের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তাদের মৃত্যু শ্বাসরুদ্ধ হয়ে হয়েছে।

তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। পত্রিকাটির দাবি, ওই ঘটনায় তিনজন মারা গেছেন। মেক্সিকো সিটির পাবলিক হেলথ সেক্রেটারিয়েটের বরাত দিয়ে তারা জানিয়েছে, কোলোনিয়া জুয়ারেজ এলাকায় তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে ছিলেন ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুই নারী।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে আতশবাজির বিকট শব্দে ভিড়ের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদে সরে যাওয়ার জন্য মানুষ ছোটাছুটি শুরু করলে সরু রাস্তায় প্রচণ্ড হুড়োহুড়ির সৃষ্টি হয়। একপর্যায়ে অনেকে পদদলিত ও শ্বাসরোধের শিকার হন।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এই কঠিন সময়ে প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে।