বিশ্ব

বেলুচিস্তানে নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

প্রতিবেদক
৬ মাসে বিশ্বে হামে সর্বোচ্চ রোগী বাংলাদেশে, মৃত্যু ৭৯৭ শিশুর ৬ মাসে বিশ্বে হামে সর্বোচ্চ রোগী বাংলাদেশে, মৃত্যু ৭৯৭ শিশুর ইউরোপ ভ্রমণে স্পেনে তাসনিয়া ফারিণ, শেয়ার করলেন বিশ্বকাপ জয়ের মুহূর্ত ইউরোপ ভ্রমণে স্পেনে তাসনিয়া ফারিণ, শেয়ার করলেন বিশ্বকাপ জয়ের মুহূর্ত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেশজুড়ে তীব্র গ্যাস সংকট: পাম্পে দীর্ঘ লাইন ও গৃহস্থালিতে ভোগান্তি দেশজুড়ে তীব্র গ্যাস সংকট: পাম্পে দীর্ঘ লাইন ও গৃহস্থালিতে ভোগান্তি বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পাওয়ার পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পাওয়ার পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ লাল কার্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ নয়াদিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা, নেওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে নয়াদিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা, নেওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত
সব খবর

পাকিস্তানের অস্থির প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি বহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মাসতুং এলাকার কাছে এই হামলাটি সংঘটিত হয়।

বিএলএ হামলার দায় স্বীকার করে জানিয়েছে যে, তাদের যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর মূল বহর, বহরের নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং হামলার পর ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। সংগঠনটির মুখপাত্র জিয়ান্দ বালুচ এক বিবৃতিতে দাবি করেছেন, বিবৃতি প্রকাশের সময়ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তান সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত নিহতের সরকারি কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সেনাবাহিনীর পরবর্তী জবাব কেমন হবে, তা সন্ত্রাসীরা কল্পনাও করতে পারবে না।

এদিকে, বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি পরিচয় দেওয়া মীর ইয়ার বালুচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। তার পোস্টে দাবি করা হয়, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’-এর প্রতিরক্ষা বাহিনী প্রদেশটির ৮৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং ‘বালুচি ফালুস’ নামে নিজস্ব মুদ্রা চালুর দাবিও জানানো হয়েছে। তবে এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরান ও আফগানিস্তান সীমান্তঘেঁষা বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ হিসেবে নির্মিত গভীর সমুদ্রবন্দর গদর এই প্রদেশেই অবস্থিত।

এর আগে ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে অঞ্চলটিতে আরও কয়েকটি বড় হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলার দায় বিএলএ স্বীকার করলেও অন্য হামলাগুলোর জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে দায়ী করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ৭ জুলাই টিটিপির হামলায় একটি চেকপোস্ট দখলের পর ১৮ জন পুলিশ সদস্যকে অপহরণ করে হত্যা করা হয়। এছাড়া ৮ জুলাই লাসবোলা জেলার বেলা-উইন্ডার এলাকায় এন-২৫ মহাসড়কে সেনা বহরে হামলায় একজন জুনিয়র কমিশনড অফিসারসহ ১১ জন সেনা নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। তবে বিএলএ দাবি করেছে, ওই ঘটনায় ১৭ জন সেনাকে হত্যা করা হয়েছে এবং তাদের অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিএলএ-এর এই দাবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।