বিশ্ব

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত ৫ হাজার ছাড়াল

প্রতিবেদক
গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী
সব খবর

ভেনেজুয়েলায় গত মাসে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গত ২৪ জুন দেশটির রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেস টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছেন, ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ হাজার ৬৯ জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা। এছাড়া ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন, তবে তাদের বেশিরভাগই বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়া প্রায় ২০ হাজার মানুষ এখনও অস্থায়ী এবং জনাকীর্ণ আশ্রয়শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। এসব শিবিরের অনেক স্থানেই নিরাপদ পানি ও যথাযথ স্যানিটেশনের ব্যবস্থা নেই।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি মানবিক প্রয়োজনে ভেনেজুয়েলাকে তাদের ‘রিজার্ভ ট্রাঞ্চ’ থেকে এই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

বর্তমানে আইএমএফে ভেনেজুয়েলার ৩ দশমিক ৫৬৮ বিলিয়ন ‘স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর)’ রয়েছে, যা প্রায় ৫.১ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। এর আগে নিকোলাস মাদুরোকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এই অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গত এপ্রিলে আইএমএফ ও বিশ্বব্যাংক ভেনেজুয়েলার সঙ্গে পুনরায় সম্পর্ক চালুর ঘোষণা দেয়। এর আগে ২০১৯ সাল থেকে সংস্থা দুটির সঙ্গে দেশটির সম্পর্ক স্থগিত ছিল।