বিশ্ব

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান

প্রতিবেদক
এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যায় বাসচালকসহ গ্রেপ্তার ৩ নেপালে নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী নারী নেপালে নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী নারী না ফেরার দেশে সালমান শাহ: অমর নায়কের ৩০তম প্রয়াণ দিবস না ফেরার দেশে সালমান শাহ: অমর নায়কের ৩০তম প্রয়াণ দিবস সাভারে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত, আহত ছেলে সাভারে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত, আহত ছেলে প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার
সব খবর

মার্কিন বাহিনীর অব্যাহত হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (মওইউ) আওতায় দেওয়া সব প্রতিশ্রুতি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এই তথ্য জানিয়েছেন। ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

কাজেম গরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারক বা চুক্তির পরিকাঠামোয় দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি লঙ্ঘন ও স্থগিত করেছে। তিনি আরও বলেন, মার্কিন বাহিনী অব্যাহত হামলা চালাচ্ছে এবং ইরান তার দেশ রক্ষায় ব্যস্ত। এই পরিস্থিতির কারণে তেহরান তাদের সব প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছিলেন এবং আগ্রাসন অব্যাহত থাকলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছিলেন। তবে এবার কারিগরি আলোচক দলের প্রধান হিসেবে গরিবাবাদি আনুষ্ঠানিকভাবে জানালেন যে, সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে এবং ইরান এর কোনো শর্তই আর বাস্তবায়ন করবে না।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধটি পশ্চিম এশিয়াজুড়ে ছড়িয়ে পড়ে। ইরান তখন মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়, পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। প্রায় ৪০ দিন পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ১৭ জুন স্থায়ী শান্তি আলোচনার লক্ষ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি ও আলোচনার কথা ছিল। কিন্তু হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে পুনরায় সংঘাত শুরু হওয়ায় সেই যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি কার্যত ভেস্তে গেছে।