বিশ্ব

জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহুর আগমন নিয়ে গ্রেফতারের সম্ভাবনা যাচাই

প্রতিবেদক
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি
সব খবর

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে সফর করবেন। এই সফরকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা সম্ভব কি না, তা নিয়ে কাজ শুরু করেছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বিষয়টি নিশ্চিত করতে তিনি নগর কর্তৃপক্ষের আইন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছেন। আল-জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ জুলাই মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নেতা মামদানি এ তথ্য জানান।

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার এই মেয়র বলেন, গাজায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মুখে থাকা নেতানিয়াহুকে বিচারের আওতায় আনা অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট করে বলেন, “আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঠিক স্থান হলো দ্য হেগের আন্তর্জাতিক আদালতে। যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি তাকে অভিযুক্ত করেছে এবং বিগত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে বিশ্বের বহু মানুষ এখন একই মত পোষণ করেন।”

নির্বাচনী প্রচারণার সময় থেকেই মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নেতানিয়াহু নিউইয়র্কের মাটিতে পা রাখলে তাকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে। তবে একজন নগর মেয়রের পক্ষে আন্তর্জাতিক পরোয়ানা বাস্তবায়নের আইনি সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, তারা নতুন কোনো আইন তৈরি করছেন না, বরং বিদ্যমান আইনের আওতায় যতটুকু সম্ভব, ততটুকুই করার চেষ্টা করছেন।

মেয়রের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মার্কিন রেডিও উপস্থাপক সিড রোজেনবার্গের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু অভিযোগ করেন যে, মেয়র মামদানি গোপনে আমেরিকাকে ঘৃণা করেন। এদিকে, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নিশ্চিত করেছেন যে, গ্রেফতারের হুমকি উপেক্ষা করেই নেতানিয়াহু সেপ্টেম্বরের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন।

উল্লেখ্য, অতীতে নির্বাচনী প্রচারণার সময় মামদানিকে তীব্র ইসলামবিদ্বেষ ও ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছিল। রেডিও উপস্থাপক সিড রোজেনবার্গ তাকে ‘তেলাপোকা’ বলে কটূক্তি করলেও পরে ক্ষমা চেয়েছেন। তবে যুক্তরাষ্ট্রে ইসরায়েল নীতির প্রতি জনমত দ্রুত পরিবর্তিত হচ্ছে। গত মে মাসের এক জরিপে দেখা গেছে, প্রায় ৭৫ শতাংশ ডেমোক্র্যাট ভোটার ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিপক্ষে, যেখানে তিন বছর আগে এই হার ছিল ৪৫ শতাংশ। প্রতিনিধি পরিষদের প্রায় অর্ধেক ডেমোক্র্যাট সদস্যও ইসরায়েলের সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন, যা দেশটিতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।