বিশ্ব

যুক্তরাষ্ট্রের টানা হামলা, পাল্টা প্রতিরোধে সরব ইরান

প্রতিবেদক
দল থেকে বহিষ্কারে এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার দল থেকে বহিষ্কারে এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশনার দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকবে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে
সব খবর

মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার আগুনে সোমবার ভোররাতেও কেঁপে উঠেছে পুরো অঞ্চল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর আরও এক দফা বড় ধরনের হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মার্কিন এই আগ্রাসনের জবাবে সিরিয়ায় শত্রুবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্রে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। উদ্ভূত এই পরিস্থিতিতে কুয়েত তাদের আকাশসীমায় বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। এছাড়া বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বাজার বিষয়টি নিশ্চিত করে নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার গভীর রাতে জানায়, তারা টানা নবম রাতের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সেন্টকম দাবি করে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করতেই এই অভিযান চালানো হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকেই তেহরান পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। হরমুজ প্রণালিও কার্যকরভাবে অবরুদ্ধ করতে সক্ষম হয়েছে ইরান, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ।

সোমবার ভোরে কুয়েতের সেনাবাহিনী জানায়, শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। কুয়েত সেনাবাহিনীর সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়, যেকোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় থাকার সংকেত। একই দিনে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, তারা সিরিয়ার আল-তানফ অঞ্চলে শত্রুপক্ষের বিশেষ অভিযান নিয়ন্ত্রণকেন্দ্রে আকস্মিক হামলা চালিয়েছে। শহীদ সেনাদের রক্তের প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান।

এর আগে ইরান জানিয়েছিল, গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা হামলার জবাবে তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তেহরানের দাবি অনুযায়ী, ওই হামলায় নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন পরিবহন ও অবকাঠামো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জর্ডানও রোববার তাদের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেছে।