বিশ্ব

অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক

প্রতিবেদক
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক
সব খবর

ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন এলাকা। সোমবার নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানেগ্যাস ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরেন্দ্র মোদির সরকার ওই এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। এই অস্থির পরিস্থিতির মধ্যেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তার স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুকের হাতে লেখা একটি বার্তা শেয়ার করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সোনম ওয়াংচুক তার বার্তায় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। সিজেপি একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল যারা নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছে। বর্তমানে ২৩তম দিনের মতো অনশনরত সোনম ওয়াংচুক তার নোটে লিখেছেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী যুবকদের ওপর যে নৃশংস আচরণ করা হচ্ছে, তা দেখে তিনি ব্যথিত। যতক্ষণ না যুব নেতাদের পার্লামেন্টে সংসদ সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে অথবা তাকে হাসপাতালে তাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ তিনি অনশন চালিয়ে যাবেন।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, সরকার শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করবে। উস্কানি সত্ত্বেও শিক্ষার্থীরা যে ধৈর্য ও শান্তি বজায় রেখেছে, তাতে তিনি আবেগাপ্লুত বলে জানান। সোনম ওয়াংচুক সরকার ও পুলিশের কাছে আহ্বান জানিয়েছেন যেন আজ বা আগামীকালের মধ্যে শিক্ষার্থীদের অভিযোগ শোনার সুযোগ দিয়ে সমস্যার সমাধান করা হয়। এর আগে শনিবার তাকে জোর করে হাসপাতালে নেওয়া হলেও তিনি সেখান থেকেই অনশন চালিয়ে যাচ্ছেন। এদিকে, মধ্য দিল্লির জন্তর মন্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বৈঠকের কয়েক ঘণ্টা পরেই ওয়াংচুকের এই বার্তাটি সামনে আসে। সিজেপি সদস্যরা নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহিসহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরেন। উল্লেখ্য, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সারা দেশে ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।