অপরাধ

দিল্লিতে বিক্ষোভকারীর ঢল, পুলিশের হিসাব ভুল প্রমাণিত হওয়ায় বিশৃঙ্খলা

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
সব খবর

ভারতের রাজধানী দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীর সংখ্যা নিয়ে গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশের ভুল হিসাবের কারণে সোমবার (২০ জুলাই) নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশের ধারণা ছিল, সর্বোচ্চ সাত থেকে আট হাজার মানুষ বিক্ষোভে অংশ নেবে। কিন্তু বাস্তবে রাজধানীর বিভিন্ন এলাকায় ৫০ হাজারেরও বেশি মানুষ জড়ো হওয়ার ফলে সংঘর্ষ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের মতো ঘটনা ঘটে।

ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন চলাকালে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তা বাহিনী চরম চাপের মুখে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ একাধিক স্থানে ব্যারিকেড বসিয়েছিল, কিন্তু আন্দোলনকারীরা তা ভেঙে এগিয়ে যায়। পুলিশ সূত্র জানিয়েছে, যন্তর-মন্তরে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানে প্রায় তিন হাজার মানুষের ধারণক্ষমতা থাকলেও রোববার সন্ধ্যার মধ্যেই সেখানে প্রায় পাঁচ হাজার মানুষ জড়ো হয়েছিল। সোমবার সকালে গোয়েন্দা প্রতিবেদনে অংশগ্রহণকারীর সংখ্যা সাত থেকে আট হাজার হতে পারে বলে ধারণা করা হলেও দিনের শুরুতেই সেই হিসাব ভেস্তে যায়। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সও (সিআইএসএফ) পাঁচ হাজারের বেশি মানুষের উপস্থিতি আশা করেনি।

পুলিশের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রায় দুই হাজার সদস্য এবং ৩২ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। যন্তর-মন্তরের চারটি প্রবেশপথ, পার্লামেন্ট স্ট্রিট, রাইসিনা রোড ও ড. রাজেন্দ্র প্রসাদ রোডে বহুস্তরীয় ব্যারিকেড স্থাপন করা হয়েছিল। কিন্তু সোমবার সকালেই প্রায় ১৫ হাজার মানুষ যন্তর-মন্তরে জড়ো হলে দিল্লির ১৪টি জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়। সদর দপ্তর থেকে দুইজন যুগ্ম পুলিশ কমিশনারও দায়িত্ব গ্রহণ করেন। নয়াদিল্লির উপ-পুলিশ কমিশনার সচিন শর্মা আন্দোলনের আয়োজকদের সঙ্গে সীমিত পরিসরে মিছিলের অনুমতি নিয়ে তিন দফা আলোচনা করলেও কোনো সমঝোতা হয়নি। আয়োজকেরা শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জানালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশের প্রধান লক্ষ্য ছিল বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবনের দিকে অগ্রযাত্রা ঠেকানো। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের পরও বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ না হয়ে বারবার সামনে এগিয়ে আসে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে জুতা, পানির বোতল, পাথর এবং গাছের ডালপালা ছুড়ে মারেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোনম ওয়াংচুকের অনশন কর্মসূচি এবং পরে তাকে হাসপাতালে নেওয়ার পর থেকেই আন্দোলনে জনসমাগম দ্রুত বাড়তে শুরু করে, যা শেষ পর্যন্ত দিল্লির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বিক্ষোভে রূপ নেয়।