অপরাধ

শিবচরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের
সব খবর

মাদারীপুরের শিবচরে মাদ্রাসার এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মোস্তাক হোসেন (৩০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ওই মাদ্রাসা থেকেই তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার মোস্তাক হোসেনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এবং তিনি প্রায় এক মাস আগে এই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।

স্থানীয় সূত্র ও শিবচর থানা পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে মাদ্রাসার ক্লাস শেষে শিক্ষক মোস্তাক ওই শিশুটিকে তাঁর কক্ষে নিয়ে যেতেন। গত রোববার ক্লাস শেষে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে তিনি ধর্ষণ করেন। বাড়িতে ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

বিষয়টি জানাজানি হলে রোববার সন্ধ্যায় স্থানীয়রা ওই মাদ্রাসায় গিয়ে মোস্তাক হোসেনকে আটক করেন এবং মারধর করেন। এ সময় তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছে মোস্তাক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শিশুটির বাবা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাদ্রাসার একজন শিক্ষক এমন জঘন্য কাজ করতে পারেন তা ভাবা যায় না। আমি তাঁর সুষ্ঠু বিচার দাবি করছি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। শিশুটির পরিবারের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তাঁর বিচার নিশ্চিত করা হবে।