খেলা

৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি

প্রতিবেদক
জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের
সব খবর

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নতুন পরিকল্পনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। শতবর্ষী এই বিশেষ আসরটি ৬৪ দল নিয়ে আয়োজনের যে আলোচনার কথা শোনা যাচ্ছে, তাকে তিনি সরাসরি ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন।

ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের সাথে আলাপচারিতায় তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইনফান্তিনো এক দশক ধরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা পরিচালনা করছেন, কিন্তু তার ক্ষমতার ভিত্তি যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে, তাতে বড় ধরনের ত্রুটি রয়েছে। লা লিগা প্রধানের মতে, ফুটবলে ইনফান্তিনোর অধ্যায় এখন শেষের পথে।

ফুটবলের বিশ্বায়ন ও অতিরিক্ত ম্যাচের চাপের ফলে ঘরোয়া ফুটবলের যে ক্ষতি হচ্ছে, সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তেবাস বলেন, বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ফুটবল মানেই শুধু বিশ্বকাপ নয়। তার অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল-শিল্পকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এবং যেখানে খুব সীমিত সংখ্যক ফুটবলার খেলার সুযোগ পান।

২০৩০ বিশ্বকাপ মূলত স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা। এর পাশাপাশি শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেই ইনফান্তিনো ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে আলোচনার বিষয়টি প্রকাশ্যে আনেন।

ফিফার ফুটবল ক্যালেন্ডার ও অতিরিক্ত ম্যাচের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তেবাস আরও বলেন, তারা বারবার আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ত সূচি নিয়ে আপত্তি জানিয়েছেন। এরপরও ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পাঁয়তারা চলছে। তার মতে, ফিফার বোঝা উচিত যে বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোই মূলত ফুটবল খেলাকে বাঁচিয়ে রাখে। সবশেষে তিনি বলেন, এখন সময় জাতীয় দলের ম্যাচ কমিয়ে আনা এবং সব স্তরের ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়া, কিন্তু ফিফা এসব না ভেবে একের পর এক দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।