রাজনীতি

দিল্লিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন, বন্ধ ১৬ মেট্রো স্টেশন

প্রতিবেদক
জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল নৈতিক স্খলনের দায়ে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম নৈতিক স্খলনের দায়ে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতিতে উত্তাল ভারত, চাপে মোদি সরকার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতিতে উত্তাল ভারত, চাপে মোদি সরকার এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ গাড়িভর্তি টাকা নিয়ে দেশ ছাড়েন সাবেক মেয়র খোকন গাড়িভর্তি টাকা নিয়ে দেশ ছাড়েন সাবেক মেয়র খোকন ১ হাজার ১৫৫ কোটি টাকায় নতুন রূপে সাজছে ঢাকা মেডিকেল কলেজ ১ হাজার ১৫৫ কোটি টাকায় নতুন রূপে সাজছে ঢাকা মেডিকেল কলেজ দেশে হামে মৃত্যু আটশ ছাড়াল, একদিনে প্রাণ গেল ছয় শিশুর দেশে হামে মৃত্যু আটশ ছাড়াল, একদিনে প্রাণ গেল ছয় শিশুর একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন
সব খবর

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের টানা ২৫ দিনের অনশন এবং শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি অ্যাকশনের ঘটনার পর এই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আন্দোলনকারীদের সংসদ ভবনমুখী অভিযান ঠেকাতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন শহরের ১৬টি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ ঘোষণা করেছে। স্টেশনগুলোর মধ্যে রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রিটারিয়েট, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম। তবে সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রিটারিয়েট স্টেশনে ট্রেন পরিবর্তনের সুবিধা চালু রাখা হয়েছে।

গত সোমবারের ‘চলো সংসদ’ অভিযানের সময় দফায় দফায় সংঘর্ষ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ ইতোমধ্যে একাধিক এফআইআর নথিভুক্ত করেছে। সংঘর্ষে শতাধিক পুলিশ কর্মী ও বহু শিক্ষার্থী আহত হয়েছেন। আন্দোলনকারীদের প্রতিহত করতে রাজধানীজুড়ে কঠোর ব্যারিকেড বসানো হয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে সিআরপিএফ-এর অতিরিক্ত ২০টি কোম্পানিকে জরুরি ভিত্তিতে দিল্লিতে আনা হয়েছে।

শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবসহ শীর্ষ বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন, যেখান থেকে তাদের সাময়িকভাবে আটক করা হয়েছিল। অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন যে, বিরোধী দলগুলো পার্লামেন্টে আলোচনার পথ এড়িয়ে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আন্দোলনের অচলাবস্থা কাটাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বুধবার সিজেপি প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। তবে সিজেপি মুখপাত্র আশুতোষ রঙ্কা জানিয়েছেন, পুলিশের বাধা সত্ত্বেও তাদের আন্দোলন বহুগুণ শক্তিশালী হয়েছে এবং দাবি না মানা পর্যন্ত যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।