অপরাধ

গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ, চালকের মামলা

প্রতিবেদক
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার
সব খবর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ মোট পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেন। তার অভিযোগে বলা হয়েছে, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশ আমিনুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ (৪১), মোতাসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার পল্লবী জোনের এসআই রাকিবুল হুদা গ্রেপ্তারকৃত আমিনুর রহমানকে আদালতে হাজির করেন। তিনি আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ২৪ আগস্টের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থেকে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সূত্রে সংসদ সদস্য নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন এবং এক পর্যায়ে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ওবায়দুর বিষয়টি টের পেয়ে তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে এই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন, যার ফলে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন। এজাহারে আরও বলা হয়, মগবাজারের একটি চক্র নজরুল ও তার ভাগ্নির কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল শুরু করলে নজরুল ইসলাম সন্দেহ করেন যে ওবায়দুরই সেই ভিডিও গণমাধ্যম ও চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধের জেরে গত ১৪ই জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্যরা ওবায়দুরের ওপর হামলা চালায়।